শুক্রবার, ৩০ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকা হচ্ছে বিশ্বের হ্যাকিং এবং গোপন তথ্য চুরির সাম্রাজ্য-চীন
আমেরিকা হচ্ছে বিশ্বের হ্যাকিং এবং গোপন তথ্য চুরির সাম্রাজ্য-চীন
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে সাইবার সিকিউরিটির জন্য আমেরিকাকে সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে চীন।
মার্কিন কোম্পানি মাইক্রোসফটের এক্সচেঞ্জ ইমেইল সার্ভারে হামলার জন্য আমেরিকা বেইজিংকে অভিযুক্ত করার এক সপ্তাহ পর চীন এই বক্তব্য দিল।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান গতকাল (বৃহস্পতিবার) বলেন, আমেরিকা হচ্ছে হ্যাকিং এবং গোপন তথ্য চুরির সাম্রাজ্য, তারাই বিশ্বের সাইবার সিকিউরিটি জন্য সবচেয়ে বড় হুমকি।
বহু সাইবার হামলার সঙ্গে আমেরিকা জড়িত বলে বিশ্বের বহু দেশ অভিযোগ করে আসছে
কর্নেল উ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার, কোম্পানি এবং ব্যক্তিত্বের ওপর বহু বছর ধরে আমেরিকা ব্যাপকভিত্তিক সাইবার গোয়েন্দাবৃত্তি চালিয়ে আসছে। মার্কিনিদের এই সাইবার বলদর্পিতার বিরুদ্ধে বিশ্বসম্প্রদায়কে রুখে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান।
আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা সম্প্রতি অভিযোগ করেছে যে, ইউরোপের দেশ ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নরওয়ে এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপর চীন গোয়েন্দাবৃত্তি চালিয়েছে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 