শুক্রবার, ৩০ জুলাই ২০২১
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আরব সাগরে ইসরাইলি জাহাজে জলদস্যুদের হামলা
আরব সাগরে ইসরাইলি জাহাজে জলদস্যুদের হামলা
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের একটি বাণিজ্যিক জাহাজ আরব সাগরের ওমান উপকূলে হামলার শিকার হয়েছে। ব্রিটেনের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গতকাল (বৃহস্পতিবার) রাতে মাসিরা দ্বীপের কাছে জাহাজটি হামলার শিকার হয়। ওমানের রাজধানী মাস্কাট থেকে ওই দ্বীপের দূরত্ব ৩০০ কিলোমিটার।
ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপেরেশন্স এ ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে, জলদস্যুরা এ হামলা চালায় নি; বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, ব্রিটেনভিত্তিক জোদিয়াক কোম্পানি এই জাহাজটি পরিচালনা করছিল। ওই কোম্পানির মূল মালিক হচ্ছেন ইসরাইলের ধনকুবের আইয়াল অফের।
টুইটারে দেয়া এক বিবৃতিতে কোম্পানিটি হামলার কথা নিশ্চিত করেছে। তারা হামলার বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে, জলদস্যুরা এই হামলা চালিয়েছে।
জোদিয়াক বলেছে, জাহাজটি তানজানিয়ার রাজধানী দারুসসালাম থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে যাচ্ছিল। হামলার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরাংশে ছিল। তবে মেরিন ট্রাফিক ডট কম’র স্যাটেলাইট ট্র্যাকিং ডাটা থেকে দেখা যায়, ব্রিটিশ কর্মকর্তারা যে স্থানের নাম বলেছেন হামলার সময় জাহাজটি তার কাছেই ছিল।
সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের বিভিন্ন স্থানে ইসরাইলের অনেকগুলো জাহাজে হামলার ঘটনা ঘটেছে।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি 