শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শনিবার, ৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পরীমনি- হেলেনা-রাজ-পিয়াসা ও মৌয়ের বাসায় সিআইডির একযোগে তল্লাশি
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পরীমনি- হেলেনা-রাজ-পিয়াসা ও মৌয়ের বাসায় সিআইডির একযোগে তল্লাশি
৯৭৪ বার পঠিত
শনিবার, ৭ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরীমনি- হেলেনা-রাজ-পিয়াসা ও মৌয়ের বাসায় সিআইডির একযোগে তল্লাশি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি, আলোচিত প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায় একযোগে তল্লাশি চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়া হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসা থেকে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন, পেন-ড্রাইভ ও বিভিন্ন কাগজপত্র।

শনিবার (৭ আগস্ট) বিকেল থেকে তাদের বাসায় একযোগে অভিযান শুরু হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে পরীমনি, পিয়াসা, মৌ, রাজের বাসায় তল্লাশি চালানো হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

তল্লাশি শেষে সিআইডি কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ‘প্রয়োজন হলে আবারও তল্লাশি চালাবেন তারা।

এর আগে বিকেলে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় সিআইডির অভিযানের কথা জানা যায়। বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান বলেন, হেলেনা জাহাঙ্গীরের মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। সেই মামলার তদন্তের পরিপ্রেক্ষিতেই তার বাসায় তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি শেষে বিস্তারিত জানা যাবে।

সম্প্রতি র‍্যাব ও গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে আটক হন পরীমনি, পিয়াসা, মৌ ও রাজ। তাদের সবার বাসা থেকেই মাদক উদ্ধার করা হয়েছে। তাদের পৃথক পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সবাই বিভিন্ন মেয়াদে রিমান্ডে আছেন। তাদের মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট