শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র ও ব্রিটেন নাগরিকদের আফগানিস্তান ত্যাগ করার নির্দেশ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র ও ব্রিটেন নাগরিকদের আফগানিস্তান ত্যাগ করার নির্দেশ
১৩৩৫ বার পঠিত
রবিবার, ৮ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন নাগরিকদের আফগানিস্তান ত্যাগ করার নির্দেশ

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন আজ শনিবার তাদের নাগরিকদের জন্য জারি করা এক নির্দেশিকায় তাদেরকে বানিজ্যিক ফ্লাইটে করে অবিলম্বে আফগানিস্তান থেকে বেরিয়ে আসতে বলছে। কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, “নিরাপত্তা পরিস্থিতি প্রেক্ষপটে এবং দূতবাসে কর্মিদের সংখ্যা কমে যাওয়ায়, এমন কী কাবুলের ভেতরেও আমেরিকান নাগরিকদের সহায্য করার জন্য দূতাবাসের ক্ষমতা অত্যন্ত সীমিত এই নির্দেশ দেয়া হচ্ছে”।

এই নির্দেশিকাগুলি এ দুটি দেশেরই আগেকার অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল কর্মী যারা অন্য কোথাও থেকেও কাজ করতে পারেন তাদেরকে আফগানিস্তান ছেড়ে যেতে বলা হয়েছিল।

ব্রিটিশ দূতাবাসের একজন মুখপাত্র বলেন, “ আমরা এ ব্যাপারে আগাগোড়াই পরিস্কার ভাবে বলে এসেছি যে এখানে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত”।

বিদেশি সৈন্যদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে এই ঘোষণার পর থেকে আফগানিস্তানে সহিংসতা ক্রমশই বৃদ্ধি পেয়েছে। তালিবান দেশে বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু সীমান্ত এলাকাসহ, তাদের দখলে নেয়া অঞ্চলের পরিমাণ এখন প্রায় দ্বিগুণ করেছে।

সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে হত্যার সংখ্যা এখন প্রায় আকাশচুম্বি। শুক্রবার জুম্মার নামাজের সময়ে সরকারের সংবাদ মাধ্যম ও তথ্য কেন্দ্রের পরিচালক দাওয়া খানকে হত্যা করা হয়।

শুক্রবার একটি প্রাদেশিক রাজধানী জরাঞ্জ দখলের পর আজ শনিবার তালিবান জঙ্গিরা দ্বিতীয় আরেকটি প্রাদেশিক রাজধানী শেবেরগাঞ্জ দখল করেছে। শেবেরগাঞ্জ হচ্ছে জাওজান প্রদেশের রাজধানী। সামাজিক মাধ্যমের ভিডিওতে দেখা গেছে শহরের আশে পাশে লড়াই তীব্র আকার ধারণ করলে জাওজান কারাগার থেকে বন্দিরা পালিয়ে যাচ্ছে।

কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে শহরগুলোর উপর তালিবানের আগ্রাসনের নিন্দে করেছে এবং জঙ্গিদের অস্ত্র বিরতি মেনে নিয়ে শান্তি আলোচনায় সম্পৃক্ত হবার আহ্বান জানিয়েছে।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের