শিরোনাম:
●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ●   ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ●   প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু ●   বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

BBC24 News
রবিবার, ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তালেবানের দখলে গুরুত্বপূর্ণ কুন্দুজ শহর
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তালেবানের দখলে গুরুত্বপূর্ণ কুন্দুজ শহর
৮৯৯ বার পঠিত
রবিবার, ৮ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তালেবানের দখলে গুরুত্বপূর্ণ কুন্দুজ শহর

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ সরকারী বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী কুন্দুজ দখল করে নিয়েছে তালেবান।একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, কেবলমাত্র কুন্দুজের বিমানবন্দর ছাড়া আর সব কিছু এখন তালেবানের দখলে চলে গেছে।

শহরে এখন চরম নৈরাজ্যকর পরিস্থিতি বলে খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন ভবনে এবং দোকানপাটে আগুন জ্বলছে।

এ নিয়ে আফগানিস্তানের চারটি প্রাদেশিক রাজধানী এখন তালেবানের নিয়ন্ত্রণে চলে গেল। এর মধ্যে তালেবানের জন্য কুন্দুজই সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিজয়।

তালেবান বিদ্রোহীরা তীব্র লড়াই করে আরেকটি উত্তরাঞ্চলীয় শহর সার-ই-পুলও দখল করে নিয়েছে। তবে আফগান কর্মকর্তারা দাবি করছেন, তাদের বাহিনী এখনো ঐ শহরে আছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ তাদের সেনা প্রত্যাহার শুরু করার পর সেখানে আবার তীব্র লড়াই শুরু হয়। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ চলছিল গত দুই দশক ধরে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবান বিদ্রোহীরা খুবই দ্রুত বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে। এখন তারা বড় বড় নগরী এবং শহরকে টার্গেট করেছে।

আফগানিস্তানের পশ্চিমে হেরাত এবং দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহার এবং লস্কর গাহেও তীব্র লড়াই চলছে।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ কোন পক্ষের হাতে তার মানচিত্র
আফগানিস্তানে এবছরের লড়াইয়ে হাজার হাজার বেসামরিক মানুষ উদ্বাস্তু হয়েছে। উত্তরাঞ্চলীয় শহর আসাদাবাদে ছোট ছোট শিশু সহ অনেকগুলো পরিবার একটি স্কুলে এসে আশ্রয় নিয়েছে।

‍‌‌‍‌ফরাসী বার্তা সংস্থা এএফপিকে পালিয়ে আসা এক উদ্বাস্তু গুল নাজ বলেন, “আমাদের গ্রামে অনেক বোমা পড়েছিল। তালেবান এসে সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমরা একেবারে অসহায় হয়ে পড়ি এবং আমাদেরকে বাড়িঘর ছেড়ে চলে আসতে হয়। আমরা আমাদের ছেলে-মেয়েদের নিয়ে এখানে খুবই খারাপ অবস্থায় মাটিতে ঘুমাচ্ছি।”আরেকজন উদ্বাস্তু বলেন, “সেখানে গোলাগুলি হচ্ছিল। আমার সাত বছরের এক মেয়ে এই গোলাগুলির সময় বাইরে গিয়েছিল এবং তারপর নিখোঁজ হয়ে যায়। আমি জানি না ও বেঁচে আছে নাকি মরে গেছে।”

কুন্দুজের গুরুত্ব
তালেবান গত মে মাসে আফগানিস্তানে নতুন উদ্যমে লড়াই শুরু করার পর কুন্দুজকে তাদের সবচেয়ে বড় বিজয় বলে মনে করা হচ্ছে।

কুন্দুজ হচ্ছে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে যাওয়ার প্রধান প্রবেশপথ।

এটির অবস্থান কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাজধানী কাবুল এবং উত্তরাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ নগরীর সঙ্গে মহাসড়কের মাধ্যমে সরাসরি সংযোগ আছে কুন্দুজের।

তাজিকিস্তানের সঙ্গে অভিন্ন সীমান্তও আছে এই প্রদেশের।

এই সীমান্তপথ দিয়েই আফগানিস্তানে উৎপাদিত আফিম এবং হেরোইন মধ্য এশিয়ার দেশগুলোতে পাচার করা হয়, সেখান থেকে যায় ইউরোপে।

কুন্দুজ নিয়ন্ত্রণ করার মানে হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদক চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করা।

তালেবানের কাছে কুন্দুজের এই বিজয়ের একটি প্রতীকী তাৎপর্যও আছে। ২০০১ সালের আগে এটি ছিল উত্তরাঞ্চলে তাদের অন্যতম ঘাঁটি।

তালেবান ২০১৫ সালে এবং আবার ২০১৬ সালেও এই কুন্দুজ দখল করে নিয়েছিল, কিন্তু বেশিদিন ধরে রাখতে পারেনি।



এ পাতার আরও খবর

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও

আর্কাইভ

বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা