মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকার সুইফট সিস্টেমের বিকল্প নিয়ে কাজ করছে রাশিয়া
আমেরিকার সুইফট সিস্টেমের বিকল্প নিয়ে কাজ করছে রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন নিয়ন্ত্রিত সুইফট আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়া এখনই বেরিয়ে যাবে না কারণ এই ধরনের পদক্ষেপ সবার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান দিমিত্রি বিরিচেভস্কি বলেন, “সুইফট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আসন্ন কোনো দৃশ্যমান বিপদ আমাদের জন্য নেই। আমি মনে করি সুইফট সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ধারণাটি কোনো বাজারসংশ্লিষ্ট পদক্ষেপ নয় বরং এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক পদক্ষেপ। কেউ এই মুহূর্তের জন্য প্রস্তুত নয়, সবাই এখন ক্ষতিগ্রস্ত হবে।”
তিনি বলেন, সুইফট সিস্টেমের বিকল্প নিয়ে কাজ করছে রাশিয়া তবে তিনি জোর দিয়ে বলেন এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। দিমিত্রি বিরিচেভস্কি বলেন, “আমি মনে করি দীর্ঘ সময় ধরে এই কাজ চলবে।”
এর আগে গত মে মাসে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ওলগা স্কোরোবোগাতোভা প্রথম জানিয়েছিলেন যে, তার দেশ সুইফট সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন থেকে রাশিয়ার ব্যাংকগুলো লেনদেনের ক্ষেত্রে ফাইনান্সিয়াল মেসেজিং সিস্টেম অনুসরণ করবে।
২৯ এপ্রিল ইউরোপীয় পার্লামেন্ট এক বিবৃতিতে জানিয়েছিল যে, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগের কথিত ঘটনায় তারা সুইফট সিস্টেম থেকে রাশিয়াকে বহিষ্কার করেছে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 