শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

BBC24 News
শনিবার, ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র কর্মসূচি রাশিয়ার অভিযোগ ভিত্তিহীন- জাতিসংঘ
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র কর্মসূচি রাশিয়ার অভিযোগ ভিত্তিহীন- জাতিসংঘ
৬৪১ বার পঠিত
শনিবার, ১২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র কর্মসূচি রাশিয়ার অভিযোগ ভিত্তিহীন- জাতিসংঘ

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ  রাশিয়া অভিযোগ করেছে, রাসায়নিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে ইউক্রেন। তবে জাতিসংঘ বলছে, তাদের কাছে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই।

গত বৃহস্পতিবার রাশিয়া অভিযোগ করে, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরির কর্মসূচিতে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া এ নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানায়।

অনুরোধে সাড়া দিয়ে শুক্রবার বৈঠকের সময় নির্ধারণ করে জাতিসংঘ।
বৈঠকে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদে জাতিসংঘের নিরস্ত্রীকরণবিষয়ক প্রতিনিধি ইজুমি নাকামিৎসু বলেন, ইউক্রেনে কোনো ধরনের জীবাণু অস্ত্র কর্মসূচি চলছে বলে জাতিসংঘের জানা নেই। ইউক্রেন ও রাশিয়া দুই দেশই বায়োলজিক্যাল উয়িপনস কনভেনশন (বিডব্লিউসি) নামক আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে।

১৯৭৫ সালে বিডব্লিউসি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে জীবাণু অস্ত্রকে নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের রুশ দূত ভাসিলি নেবেনজিয়া দাবি করেন, ইউক্রেনে ৩০টি জীবাণু অস্ত্র পরীক্ষাগারের একটি নেটওয়ার্ক শনাক্ত করেছে মস্কো।

তবে জাতিসংঘের মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করেন, ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধকে ন্যায্য প্রমাণের জন্য নিরাপত্তা পরিষদকে ব্যবহারের চেষ্টা করছে রাশিয়া। তারা ভুয়া তথ্যের বৈধতা আদায় করতে চাইছে এবং জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন