বুধবার, ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধে ১০ শতাংশ রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধে ১০ শতাংশ রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়া ১০ শতাংশেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর ১০ শতাংশ রুশ সেনা নিহত হয়েছেন। বেলারুশ ও পশ্চিম রাশিয়ায় থেকে সেনারা হামলা চালাচ্ছে।
ক্রেমলিন ঘনিষ্ট একটি ট্যাবলয়েড সোমবার এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী ৯৮৬১ রাশিয়ানের মৃত্যু হয়েছে ইউক্রেন যুদ্ধে। আহত হয়েছেন ১৬ হাজার ১৫৩ জন।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হতাহতের সঠিক পরিসংখ্যান প্রচার করতে নারাজ। মার্চের শুরুর দিকে ৪৯৮ সেনা নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছিল। তবে ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন জেনারেলও রয়েছেন।
পেন্টাগন জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনে লজিস্টিক সমস্যায় জর্জরিত। জ্বালানি পরিবহণ, খাদ্য ও ইউক্রেনে সেনা পাঠানোর চ্যালেঞ্জের মুখে পড়েছে মস্কো।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 