শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » জেলার খবর » হাওরের পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে-রাষ্ট্রপতি
প্রথম পাতা » জেলার খবর » হাওরের পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে-রাষ্ট্রপতি
৫৯৩ বার পঠিত
বুধবার, ৩০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাওরের পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে-রাষ্ট্রপতি

---বিবিসি২৪নিউজ,দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিনিধিঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, হাওর এলাকার সম্পদ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবাই‌কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। ইটনা উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধিসহ বি‌ভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন তিনি।
সভায় রাষ্ট্রপতি বলেন, উজানের ঢলের সঙ্গে বালি আসায় হাওর এলাকার খাল, বিল ,নদ-নদী ক্রমান্বয়ে ভরাট হচ্ছে। এতে হাওর এলাকার পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাওর বাংলাদেশের অনন্য প্রাকৃতিক সম্পদ। তাই হাওর এলাকার যেকোনো উন্নয়ন প্রকল্প নিলে পরিবেশের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।
এ সময় অনুষ্ঠা‌নে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদী, জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. শামীম আলম, পু‌লিশ সুপার মাশরুকুর রহমান খা‌লেদ, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের