শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক বৈঠকে প্রাধ্যান্য পাবে যে-সব বিষয়?
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক বৈঠকে প্রাধ্যান্য পাবে যে-সব বিষয়?
৬৫৭ বার পঠিত
রবিবার, ৩ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক বৈঠকে প্রাধ্যান্য পাবে যে-সব বিষয়?

---বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া ওয়াশিংটনে একটি অনুষ্ঠানেও অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মোমেন-ব্লিংকেনের ওই বৈঠকটি হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে র‌্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশি পণ্যের আরও সুবিধা নিশ্চিত করা, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়াসহ দ্বিপক্ষীয় কিছু বিষয় আলোচনায় আসবে।

শনিবার রাতেই ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তার এই সফর।

দ্বিপক্ষীয় এই বৈঠকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের অবস্থান এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা করতে পারে বলে সংশ্নিষ্ট কূটনৈতিক সূত্র থেকে আভাস পাওয়া গেছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের তরফে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি আকসা ও জিসোমিয়ার প্রসঙ্গও বৈঠকে উত্থাপন হতে পারে। এই দুটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্র জোর দিতে পারে। সবমিলিয়ে দ্বিপক্ষীয় এই আলোচনার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রগতি হবে বলেই আশা করা হচ্ছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের