রবিবার, ৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত ৬
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত ৬
বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়ায় রাজধানী স্যাক্রামেন্টোতে স্থানীয় সময় রোববার ভোরে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের ভিড়ে বোঝাই একটি রেস্টুরেন্ট ও বারে হঠাৎ করে স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি করা হয়। গুলির শব্দে সেখানে উপস্থিতরা রাস্তায় পালিয়ে যান।
স্যাক্রামেন্টো পুলিশ টুইটারে এক বিবৃতিতে জানায়, কর্মকর্তারা অন্তত ১৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছেন। তাদের মধ্যে ছয়জন নিহত হয়েছেন বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।
এছাড়া জনগণকে ওই এলাকা এগিয়ে চলার আহ্বান জানায় পুলিশ।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 