সোমবার, ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে শুরু থেকেই ব্রিটিশ ও মার্কিন কমান্ডোরা যুদ্ধ করছে : লা ফিগারো
ইউক্রেনে শুরু থেকেই ব্রিটিশ ও মার্কিন কমান্ডোরা যুদ্ধ করছে : লা ফিগারো
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সামরিক অভিযান শুরুর সময় থেকেই ব্রিটেন এবং আমেরিকার এলিট স্পেশাল ফোর্সের সদস্যরা ইউক্রেনে মোতায়েন ছিল। ফ্রান্সের গোয়েন্দা সূত্রগুলো লা ফিগারো পত্রিকার সাংবাদিককে এ তথ্য জানিয়েছে।
শনিবার এই তথ্য তুলে ধরেছেন পত্রিকার সিনিয়র আন্তর্জাতিক করেসপন্ডেন্ট জর্জেস মালব্রুনট। ওইদিনই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আকস্মিকভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন। সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী তার দেশের এলিট এসএএস ফোর্সের কমান্ডোদের গার্ডে ছিলেন যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় নি।
ব্রিটিশ এলিট ফোর্সের সদস্য
মালব্রুনট ফ্রান্সের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে টুইটারে লিখেছেন, “আমেরিকার ডেল্টা ফোর্স যেভাবে ইউক্রেনে উপস্থিত রয়েছে ঠিক একইভাবে সাস ইউনিট যুদ্ধ শুরুর প্রথম থেকেই এখানে উপস্থিত আছে।” লা ফিগারোর রিপোর্টে বলা হয়েছে, বিদেশি গোয়েন্দাদের এই উপস্থিতির ব্যাপারে রাশিয়ায় খুব ভালোভাবেই সচেতন রয়েছে।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে সংঘাত চলছে তাতে কিয়েভের পক্ষে সবচেয়ে জোরালোভাবে অবস্থান নিয়েছে আমেরিকা ও ব্রিটেন।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 