শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর » কিশোরগঞ্জে ভাগনের ছুরিকাঘাতে মামার মৃত্যু
প্রথম পাতা » জেলার খবর » কিশোরগঞ্জে ভাগনের ছুরিকাঘাতে মামার মৃত্যু
৭১৯ বার পঠিত
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিশোরগঞ্জে ভাগনের ছুরিকাঘাতে মামার মৃত্যু

---বিবিসি২৪নিউজ,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাগনের ছুরিকাঘাতে মামা রায়হান উদ্দিন (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রায়হান নারান্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পোড়াবাড়িয়া দাখিল মাদরাসার ইংরেজি বিভাগের শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভাগনে মুহসিনের (১৭) সঙ্গে মামা রায়হান উদ্দিনের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে রায়হান উদ্দিনকে বাড়ির সামনে একা পেয়ে শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে কুপিয়ে উপর্যুপরি আঘাত করে মুহসিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অতিরিক্ত দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের