শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কের রাজনীতিতে আবারও সক্রিয় হচ্ছে-গভর্ণর কুওমো
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কের রাজনীতিতে আবারও সক্রিয় হচ্ছে-গভর্ণর কুওমো
৭০৪ বার পঠিত
রবিবার, ২৪ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউইয়র্কের রাজনীতিতে আবারও সক্রিয় হচ্ছে-গভর্ণর কুওমো

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ নিউইয়র্ক ষ্টেটের সাবেক গভর্ণর এন্ড্রু কুওমো রাজনীতিতে ফিরে আসার প্রক্রিয়া শুরু করেছেন। বেশ কয়েকজন মহিলাকে যৌন হয়রানির অভিযোগ উত্থাপনের পর ষ্টেট এটর্ণী জেনারেল লেটিশিয়া জেমস এর রিপোর্টের প্রভাবে গত বছর পদত্যাগে বাধ্য হন এন্ড্রু কুওমো। নিউ ইয়র্ক এর ৫টি কাউন্টিতে তাঁর বিরুদ্ধে ক্রিমিনাল মামলা দায়ের করা হয়। কিন্তু পরবর্তীতে প্রতিটি মামলাই প্রত্যাহার করে নেন সংশ্লিষ্ট ডিষ্ট্রিক্ট এটর্ণীগণ। এই পরিপেক্ষিতে রাজনীতিতে ফিরে আসার পদক্ষেপ হিসেবে টেলিভিশন এড প্রস্তুত করা হচ্ছে জনসাধারণের কাছে সাবেক গভর্ণর এর নির্দোষ ইমেজ তুলে ধরে তা পুনপ্রতিষ্ঠার লক্ষ্যে । এন্ড্রু কুওমো অবশ্য বরাবরই নিজেকে নির্দোষ দাবী করে আসছিলেন। তাঁর আইনজীবীরা রাজনৈতিক উচ্চাভিলাস ও প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যেই এটর্ণী জেনারেল লেটিশিয়া জেমস মনগড়া রিপোর্ট প্রণয়ন করে এন্ড্রু কুওমোকে পদত্যাগে বাধ্য করেছিলেন। রাজনীতিতে ফিরে এলেও কোন পদে নির্বাচন করবেন কিনা সে বিষয়ে তাঁর ঘনিষ্ঠজনরা এখনো মুখ খোলেন নি। তবে এন্ড্রু কুওমো পুনরায় এটর্ণী জেনারেল পদে নির্বাচনে একদমই আগ্রহী নন বলেও গত মাসে জানিয়ে দিয়েছেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের