শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে সিডি ও ভিনাইল বিক্রির আয় ১৬৫ কোটি ডলার
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে সিডি ও ভিনাইল বিক্রির আয় ১৬৫ কোটি ডলার
৮১৫ বার পঠিত
বুধবার, ২৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে সিডি ও ভিনাইল বিক্রির আয় ১৬৫ কোটি ডলার

---বিবিসি২৪নিউজ, মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ স্পটিফাই ও অ্যাপল মিউজিকের জমানায়ও যুক্তরাষ্ট্রে বেড়েছে সিডির বিক্রি। দুই দশকের মধ্যে সিডি ও ভিনাইল বিক্রি থেকে আয় ১৬৫ কোটি ডলারে দাঁড়িয়েছে | রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকার (আরআইএএ) উপাত্তে দেখা গেছে, ২০২১ সালে প্রায় দুই দশকের মধ্যে প্রথম সিডি বিক্রি বেড়েছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে সিডি বিক্রি যেখানে ছিল ৩ কোটি ১৬ লাখ ইউনিট, ২০২১ সালে তা দাঁড়িয়েছে ৪ কোটি ৬৬ লাখ ইউনিট। সিডি বিক্রি থেকে ২০২০ সালে আয় যেখানে ছিল ৪৮ কোটি ৩২ লাখ ডলার, ২০২১ সালে তা দাঁড়িয়েছে ৫৮ কোটি ৪২ লাখ ডলার। খবর দ্য ভার্জ।
আরআইএএর উপাত্তের পাশাপাশি চলতি বছরের শুরুতে প্রকাশিত এমআরসি ডাটার প্রতিবেদনেও সিডি বিক্রি বৃদ্ধির তথ্য উঠে এসেছে। স্পটিফাই ও অ্যাপল মিউজিকের মতো জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিস থাকা সত্ত্বেও সিডি বিক্রি বৃদ্ধি পেয়েছে। দুই দশক ধরে অডিও জগতে প্রযুক্তির সর্বব্যাপী বিকাশ সত্ত্বেও সংগীতামোদীরা সিডি ও ভিনাইল ক্রয় করছেন। ২০০৪ সালের পর থেকে সিডি বিক্রি নিম্নমুখী হওয়া সত্ত্বেও গত বছর বিক্রি বেড়েছে।
অ্যাক্সিওসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল সেবার সফলতার পাশাপাশি সিডি ও ভিনাইল বিক্রি বেড়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ভিনাইল বিক্রি হয়েছে ৩ কোটি ৯০ লাখ ইউনিট। গত বছর সিডি ও ভিনাইল বিক্রি থেকে আয় ১৬৫ কোটি ডলারে দাঁড়িয়েছে



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের