শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১২ মে ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনার হানা উ.কোরিয়া, লকডাউন
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনার হানা উ.কোরিয়া, লকডাউন
৭৩১ বার পঠিত
বৃহস্পতিবার, ১২ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনার হানা উ.কোরিয়া, লকডাউন

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন করোনা সংক্রমণের কথা শুরু থেকেই অস্বীকার করে আসছেন। এবারই প্রথম মহামারি ছড়িয়ে পড়ার কথা স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতিতে দেশটিতে জারি করা হয়েছে লকডাউন।
বৃহস্পতিবার (১২ মে) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ধারণা করা হচ্ছে, করোনার কারণে সেখানে মানবিক সংকট দেখা দিতে পারে। কারণ বিশ্বের মধ্যে একমাত্র দেশ হলো উত্তর কোরিয়া, যেখানে করোনাপ্রতিরোধী ভ্যাকসিন এখনো প্রয়োগ করা হয়নি।

সে দেশের কর্তৃপক্ষ রাজধানী পিয়ংইয়ংয়ে ওমিক্রনের উপ-ধরন শনাক্ত করেছে। তবে কতজনের শরীরে করোনার এ ধরন শনাক্ত হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

সংক্রমণ মোকাবিলার উপায় নিয়ে দেশেটির নেতা কিম জং উন ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির বৈঠকে আলোচনা করেছেন। জরুরি মেডিক্যাল সরবরাহ বাড়ানোরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এরইমধ্যে সব শহর ও এলাকায় কঠোর লকডাউন বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে তার পক্ষ থেকে।

প্রসঙ্গত, সারা বিশ্বে যখন মহামারি করোনার তান্ডব চলছিল তখন এ ভাইরাসে আক্রান্তের কথা স্বীকার করেনি উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও চীনে অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার সময়েও উত্তর কোরিয়ায় একজনও আক্রান্ত হয়নি বলে জানিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। অবশেষে করোনা আক্রান্তের কথা স্বীকার করল দেশটি।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের