শুক্রবার, ১৩ মে ২০২২
প্রথম পাতা » আমেরিকা | তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » টুইটারে কর্মী ছাঁটাই শুরু,দুজন জ্যেষ্ঠ নির্বাহী চাকরিচ্যুত
টুইটারে কর্মী ছাঁটাই শুরু,দুজন জ্যেষ্ঠ নির্বাহী চাকরিচ্যুত
বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের কাছে আনুষ্ঠানিকভাবে টুইটারের মালিকানা হস্তান্তরের আগে দুজন জ্যেষ্ঠ নির্বাহীকে চাকরিচ্যুত করার তথ্য নিশ্চিত করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এ ছাড়া প্রতিষ্ঠানটি বেশির ভাগ নিয়োগ স্থগিত করার কথাও জানিয়েছে।
টুইটারের এক মুখপাত্র গতকাল বৃহস্পতিবার এএফপিকে বলেন, প্রতিষ্ঠানের হেড অব প্রডাক্টস ব্রুস ফাল্কের পাশাপাশি কোম্পানির গবেষণা, নকশা ও প্রকৌশলবিষয়ক মহাব্যবস্থাপক কেভন বেকপুর চাকরি থেকে বিদায় নিচ্ছেন।
তবে কেভন বলেন, সান ফ্রান্সিসকোভিত্তিক প্রযুক্তি কোম্পানিটি তাঁকে বরখাস্ত করেছে।টুইটার পোস্টে কেভন বলেন, ‘সত্য হলো, যা বলা হয়েছে, তা ঠিক নয়। আমি কখনো টুইটার ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। এটি আমার সিদ্ধান্ত নয়।’
কেভন পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন। এ অবস্থায় তিনি চাকরি হারানোর কথা জানেন।কেভন বলেন, টুইটারপ্রধান পরাগ আগারওয়াল তাঁকে চাকরি ছেড়ে দিতে বলেছেন। জানিয়েছেন, তিনি টুইটারকে ভিন্নভাবে চালাতে চান।
টুইটার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে গুরুত্বপূর্ণ পদ বাদে সব ধরনের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। চলতি সপ্তাহ থেকেই তা কার্যকর হবে। টুইটার কেনার জন্য গত মাসে চুক্তিতে উপনীত হন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী মাস্ক।
চলতি বছরের শেষ নাগাদ আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা রয়েছে। চুক্তি শেষে কোম্পানির মালিকানা হস্তান্তর হবে।
চুক্তি হলে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটারের মালিক হবেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।চুক্তিতে উপনীত হওয়ার পরই খবর বের হয়, মাস্ক টুইটার থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন। প্রতিষ্ঠানটির নিচের দিকের কর্মীদের দক্ষতা বাড়াতে তিনি এই পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
মাস্কের পরিকল্পনা অনুযায়ী, ব্যয় কমাতে টুইটারে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বেতনও বন্ধ হতে পারে।একই সঙ্গে নতুন উপায়ে টুইটারের আয় বাড়ানোর কথাও ভাবছেন মাস্ক।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 