শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩০ মে ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কাতেই বসছে ১৮তম এশিয়া কাপ
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কাতেই বসছে ১৮তম এশিয়া কাপ
৭৪১ বার পঠিত
সোমবার, ৩০ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীলঙ্কাতেই বসছে ১৮তম এশিয়া কাপ

---বিবিসি২৪নিউজ,খেলা ডেস্কঃ শ্রীলঙ্কাতেই বসছে ১৮তম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বিশ্বকাপ সামনে রেখে এ বছরের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে পূর্বের সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে।

তিনদিন এগিয়ে ২৪ আগস্ট থেকে এশিয়া কাপ শুরু করতে চায় শ্রীলঙ্কা।

পূর্ব ঘোষিত সূচিতে ২৭ আগস্ট থেকে শুরুর কথা রয়েছে এশিয়া কাপ।
অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ শ্রীলঙ্কায় না হওয়া বিষয় নিয়ে গুঞ্জন ছিল। শ্রীলঙ্কায় না হলে বাংলাদেশে এশিয়া কাপ আয়োজন হতে পারে বলেও আলোচনা চলছিল। তবে নিজেদের মাঠেই এশিয়া কাপ শুরু করতে চায় শ্রীলঙ্কা।

২৪ আগস্ট শুরু করার বিষয়ে পাকিস্তানের সমর্থনও পয়েছে শ্রীলঙ্কা বোর্ড।
জানা যায়, ‘আন্তর্জাতিক সূচিতে সংঘর্ষ এড়াতে পাকিস্তানসহ অংশগ্রহণকারী কয়েকটি দল সূচিতে কিছুটা পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। সেপ্টেম্বরের শেষদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টি-টুয়েন্টি খেলবে পাকিস্তান। ’

‘২৪ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বও এশিয়া কাপ শেষ হলে পাকিস্তানের জন্য সুবিধা হবে।

কারণ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য সঠিক সময়ে দেশে ফিরতে পারবে তারা।২০২০ সালে শ্রীলঙ্কার মাটিতেই হবার কথা ছিল টুর্নামেন্টটি। কিন্তু করোনার কারণে সেটি স্থগিত হয়েছিল। ২০২১ সালে আয়োজনের কথা থাকলেও তা বাতিল হয়। এরপর আগামী আগস্টে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্বান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এশিয়া কাপে মোট ছয়টি দল অংশ নিবে। স্বাগতিক শ্রীলঙ্কাসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাছাই পর্ব থেকে একটি দল। এশিয়া কাপ সাধারণত ওয়ানডে ফরম্যাটেই হয়ে থাকে। তবে ২০১৬ সালে প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল। ২০১৮ সালে সর্বশেষ এশিয়া কাপে হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রানার্স-আপ হয় বাংলাদেশ।

এ বছরের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণ চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজনের সিদ্বান্ত নেয়া হয়।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের