শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩০ মে ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » প্রেসিডেন্টের জবাবদিহি চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » প্রেসিডেন্টের জবাবদিহি চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
৬৭৮ বার পঠিত
সোমবার, ৩০ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেসিডেন্টের জবাবদিহি চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে- চলমান সংকট কাটিয়ে ওঠার জন্য কিছু প্রস্তাব রেখেছেন ৷ তার প্রস্তাবনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সংসদের কাছে প্রেসিডেন্টের জবাবদিহি এবং সংসদীয় কমিটিতে তরুণদের অংশগ্রহণ৷ প্রচণ্ড বিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পান রনিল বিক্রমাসিংহে৷

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দায়িত্ব নেয়ার পর থেকেই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক অস্থিরতা প্রশমিত করে দেশের ভেঙে পড়া অর্থনীতিকে আাবার সচল করা৷ রবিবার এই দুটি লক্ষ্যকে সামনে রেখে কিছু প্রস্তাব রেখেছেন বিক্রমাসিংহে৷

শ্রীলঙ্কার ডেইলি মিররকে তিনি বলেন, বর্তমানে যে ব্যবস্থা চলছে তরুণরা তার পরিবর্তন চায়৷ তাই তরুণদের সার্বিক সমস্যা সম্পর্কে জানা দরকার এবং নিজেরা যাতে নিজেদের সমস্যা সমাধান করতে পারে সে সুযোগ তাদের দেয়া দরকার৷ এই লক্ষ্য পূরণের জন্য সবার আগে রাজনৈতিক সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, আইন প্রণেতাদের ক্ষমতা বাড়াতে হবে এবং সরকারের প্রভাব কমাতে হবে৷

ডেইলি মিররকে তিনি বলেন, আমাদের প্রস্তাব করা নতুন ব্যবস্থা অনুযায়ী প্রেসিডেন্ট সংসদের কাছে দায়বদ্ধ হবেন৷

রনিল বিক্রমাসিংহে জানান, আপাতত ১৫টি সংসদীয় কমিটি গঠনের কথা ভাবছেন তারা৷ প্রত্যেকটি কমিটিতে চারজন করে তরুণ থাকবেন৷ চারজন তরুণ প্রতিনিধির তিনজনই হবেন অ্যাক্টিভিস্ট এবং প্রতিবাদী সংগঠনগুলোর পছন্দের৷



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের