শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ৫ জুন ২০২২
প্রথম পাতা » জাতীয় » সড়ক দুর্ঘটনা পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তা নিহত
প্রথম পাতা » জাতীয় » সড়ক দুর্ঘটনা পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তা নিহত
৬৯৪ বার পঠিত
রবিবার, ৫ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়ক দুর্ঘটনা পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তা নিহত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশের পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তা নিহত হয়েছেন। ঢাকার সাভারে দুই বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ওই ৩ কর্মকর্তা নিহত হন। এ সময় ১১ জন আহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের বলিয়াপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আশুলিয়ার গণকবাড়ি এলাকার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা কাউসার রাব্বি ও পূজা সরকার।

প্রত্যক্ষদর্শী জানায়, রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস মোড় নেওয়ার জন্য ঘুরছিল। এসময় গরুবোঝাই একটি ঢাকাগামী ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়।

এ সময় ঢাকা থেকে আসা দ্রুতগামী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফ বাস, ট্রাক ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। এ ঘটনায় তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

সাভার পরমাণু শক্তি কমিশনের পরিচালক (আইআরপিটি,এইচআরই) ড. রুহুল আমিন খান বলেন, আমাদের প্রতিষ্ঠানের স্টাফ বাসটি ঢাকার যাত্রাবাড়ী থেকে আশুলিয়ার উদ্দেশ্য রওনা হয়। এ সময় বলিয়াপুর এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পরে একই প্রতিষ্ঠানের তিনজন ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা সাভারের এনাম মেডিকেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এ বিষয়ে সাভার হাইওয়ে ওসি আতিকুর রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত যানগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের