মঙ্গলবার, ৭ জুন ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ৩২ সাংবাদিক নিহত
ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ৩২ সাংবাদিক নিহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে ৩২ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।ইউক্রেনের তথ্যমন্ত্রী অলেকসানডার টিকাচেনকো সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো এসব সাংবাদিকদের ‘জাতীয় বীর’ হিসেবে আখ্যায়িত করেছেন। খবর আনাদোলুর।
তথ্যমন্ত্রী বলেন, নিজের জীবন বিপন্ন করে দেশের জন্য খবর সংগ্রহ করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তারা আসলেই আমাদের জাতীয় বীর।
এক টুইটবার্তায় সোমবার তিনি বলেন, ইউক্রেনের সাংবাদিকরা এখন ২৪ ঘণ্টা কাজ করছেন। তিনি তাদের তথ্যযোদ্ধা হিসেবে অভিহিত করে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। রাশিয়ার এ সামরিক অভিযানে এ পর্যন্ত ইউক্রেনের ৩২ জন সাংবাদিক নিহত হয়েছেন।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প 