শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

BBC24 News
শনিবার, ১১ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা » যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় গভর্নর পদপ্রার্থী গ্রেফতার
প্রথম পাতা » আমেরিকা » যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় গভর্নর পদপ্রার্থী গ্রেফতার
৭৩৫ বার পঠিত
শনিবার, ১১ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় গভর্নর পদপ্রার্থী গ্রেফতার

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃযুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বৃহস্পতিবার রায়ান কেলির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে। মধ্যপশ্চিমাঞ্চলের মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর পদপ্রার্থী পাঁচজন রিপাবলিকানের মধ্যে তিনি একজন। ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটল এ, ডেমোক্রেট জো বাইডেনকে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিতকরণ প্রক্রিয়ায় বাধা দেওয়ার ঘটনায় তার ভূমিকার কারণে, তার বিরুদ্ধে চারটি লঘু অপরাধের অভিযোগ আনা হয়েছে।
৪০ বছর বয়সী কেলিকে তার পশ্চিম মিশিগানের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ঘটনার দিন ক্যাপিটলে তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হাজার হাজার সমর্থকের মধ্যে তার উপস্থিতি সুবিদিত। যদিও তিনি অস্বীকার করেছেন যে, তিনি ভবনের ভেতরে প্রবেশ করেছিলেন বা অন্যায় কিছু করেছিলেন।
আদালতের এক নথিতে তদন্তকারীরা তার একটি ছবি পেশ করেন। সেখানে দেখা যায়, একটি বেসবল ক্যাপ উল্টো করে পরা অবস্থায় তিনি ট্রাম্পের সমর্থকদেরকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, এবং ২০২০ এর নভেম্বরের নির্বাচনে বাইডেনের জয়কে নিশ্চিত করতে প্রস্তুত আইনপ্রণেতাদের বাধা দেওয়ার চেষ্টা করছিলেন।
ওয়াশিংটনের ফেডারেল আদালতে দায়েরকৃত অভিযোগের নথিতে, সরকার কেলিকে ঐ দিনের আক্রমণের পরিকল্পনায় জড়িত থাকার বিষয়ে দায়ী করেনি। বরং, তার বিরুদ্ধে অভিযোগগুলো হল, একটি সংরক্ষিত ভবনে জ্ঞাতসারে অবৈধভাবে প্রবেশ করা ও অবস্থান করা; একটি সংরক্ষিত ভবন বা চত্ত্বরে বিশৃঙ্খল ও বিঘ্নকারী কর্মকাণ্ড; এবং ব্যক্তি ও সম্পদের বিরুদ্ধে জ্ঞাতসারে শারিরীক সহিংসতায় জড়িত হওয়া।
এছাড়াও তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পদের ইচ্ছাকৃতভাবে ক্ষতিসাধন বা “ধ্বংস” করার অভিযোগও আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে, প্রতিটি অভিযোগের জন্য কেলি এক বছর পর্যন্ত করে কারাদণ্ডের সাজা পেতে পারেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের