শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

BBC24 News
শনিবার, ১১ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সবার অধিকার: যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আমেরিকা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সবার অধিকার: যুক্তরাষ্ট্র
৭৭৩ বার পঠিত
শনিবার, ১১ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সবার অধিকার: যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ আইনের শাসন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ভয়হীন মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের ভিত্তি। এগুলো সবার অধিকার।

শনিবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক ‘মিডিয়া নোটে’ এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সাধারণ মানুষ ও বেসরকারি সংস্থাগুলো গণতন্ত্রের মূলনীতিকে রক্ষা করে গণতান্ত্রিক পরিবেশকে প্রাণবন্ত রাখে। জাতিসংঘের মানবাধিকার ঘোষণায় নাগরিকদের সমালোচনামূলক ভূমিকা ও বহুত্ববাদী সুশীল সমাজকে উৎসাহিত করা হয়েছে।

‘জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯৮ সালে সবার ঐকমত্যে গৃহীত ঘোষণায় বলা হয়েছে, ব্যক্তিগত এবং সম্মিলিতভাবে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার, মৌলিক স্বাধীনতার সুরক্ষার অধিকার প্রত্যেকের আছে। প্রতিশোধের ভয় ছাড়াই মানবাধিকার রক্ষার কাজ করতে প্রতিটি দেশে জনগণকে স্বাধীন সুযোগ থাকতে হবে।’

মিডিয়া নোটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘কোনো গণতন্ত্রই নিখুঁত নয়, কোনো গণতন্ত্রই কখনো চূড়ান্ত নয়। দৃঢ়প্রতিজ্ঞ হয়ে অবিরাম কাজের মাধ্যমেই প্রত্যাশিত সফলতা আসে।’



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের