শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৭ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা » বাইডেন উপদেষ্টা অ্যান্থনি ফসি করোনায় আক্রান্ত
প্রথম পাতা » আমেরিকা » বাইডেন উপদেষ্টা অ্যান্থনি ফসি করোনায় আক্রান্ত
৭২১ বার পঠিত
শুক্রবার, ১৭ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাইডেন উপদেষ্টা অ্যান্থনি ফসি করোনায় আক্রান্ত

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও দেশটির করোনা মহামারি মোকাবিলার প্রধান মুখ অ্যান্থনি ফসি করোনায় আক্রান্ত হয়েছেন।
স্থানীয় সময় ১৫ জুন (বুধবার) অ্যান্টিজেন টেস্টে তাঁর করোনা শনাক্ত হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) জানিয়েছে, বাড়িতে বসে কাজ চালিয়ে যাবেন ফসি।
এনআইএইচ জানিয়েছে, ‘তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ আছে।’ ফাউচির বয়স এখন ৮১ বছর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিকেল উপদেষ্টা তিনি।
ফসি এরই মধ্যে করোনা টিকার প্রথম দুই ডোজ ও দুটি বুস্টার ডোজ নিয়েছেন। সম্প্রতি তিনি বাইডেনের সংস্পর্শে আসেননি বলে জানিয়েছে এনআইএইচ।
ফসির বর্তমান অবস্থান নিয়ে এনআইএইচ জানিয়েছে, ‘ফসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কোভিড সংক্রান্ত নির্দেশনা ও তাঁর চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে বাড়িতে থেকে কাজ চালিয়ে যাবেন। যখন তিনি করোনা নেগেটিভ হবে তখন আবার এনআইএইচে সশরীরে কাজে ফিরবেন।’
দীর্ঘদিন ধরে এনআইএইচের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালকের দায়িত্বে আছেন অ্যান্থনি ফসি। এ ছাড়া ১৯৮১ সাল থেকে যুক্তরাষ্ট্রে হওয়ার প্রত্যেকটি মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন তিনি। এইডসের বিরুদ্ধে প্রাথমিক লড়াইয়ে নেতৃত্বের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের