শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বে বসবাসের অযোগ্য শহরের নতুন তালিকায় ঢাকা ৭ম
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বে বসবাসের অযোগ্য শহরের নতুন তালিকায় ঢাকা ৭ম
২৭৭১ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে বসবাসের অযোগ্য শহরের নতুন তালিকায় ঢাকা ৭ম

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বাসযোগ্য শহরের নতুন তালিকা প্রকাশ করেছে দ্য ইকোনমিস্টের সিস্টার কোম্পানি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। বসবাসের অযোগ্য শহরগুলোর তালিকায় এবার ৭ম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশের শহরের ওপর জরিপ চালিয়েছে সংস্থাটি। ১৭২টি দেশের বিভিন্ন শহরের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়।

শুধু এবারই নয়, এর আগেও বসবাসের অযোগ্য শহরের তালিকায় ছিল ঢাকা। ২০২১ সালে বসবাসের যোগ্য শহরগুলোর তালিকায় ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ১৩৭। ২০১৯ সালে ছিল ১৩৮ এবং ২০১৮ সালে ছিল ১৩৯ তম স্থানে।

চলতি বছর বাসযোগ্য শহরের তালিকায় ১৭২টি শহরের মধ্যে ১৬৬তম অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ তালিকার শেষ দিকে থাকা শহরটি বসবাসের একেবারেই অযোগ্য বলা যায়।

এদিকে বাসযোগ্য শহরগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা। ২০১৮ এবং ২০১৯ সালেও এই শহরটি বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে শীর্ষে ছিল। তবে ২০২১ সালের জরিপে বসবাসের যোগ্য শহরের তালিকায় শীর্ষ অবস্থান দখল করে নেয় নিউজিল্যান্ডের অকল্যান্ড।

বাসযোগ্য শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানের রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন। এরপরেই রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ, কানাডার ক্যালগারি ও ভ্যানকুভার।

এদিকে ১৭২টি দেশের মধ্যে লিবিয়ার ত্রিপোলি, নাইজেরিয়ার লাগোস এবং সিরিয়ার দামেস্কের অবস্থান একেবারে শেষের দিকে। অর্থাৎ এই শহরগুলো বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু

আর্কাইভ

তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি