রবিবার, ২৬ জুন ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত, সকালের আলোয় শুরু হয় পারাপার
পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত, সকালের আলোয় শুরু হয় পারাপার
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশে স্বপ্নের পদ্মা সেতু সকালের আলোয় শুরু হয়েছে পারাপার। আজ রোববার সকাল ছয়টা থেকে পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিভিন্ন যানবাহনে সেতু পার হচ্ছেন শত শত মানুষ। সবার মধ্যেই দেখা গেছে উচ্ছ্বাস।
ভোর থেকেই মাওয়া প্রান্তে সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। সেতু পারাপারের জন্য শত শত মানুষ অপেক্ষায় আছেন।
হাসিমুখে টোল প্লাজায় টোল দিয়ে সেতু পার হচ্ছেন অসংখ্য মানুষ ও যানবাহন। বাস, ট্রাক, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি—সব ধরনের যানবাহনই সেতুতে বেশি দেখা গেছে। অনেক যানবাহন মালা ও বেলুন দিয়ে সাজানো ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, গতকাল শনিবার রাত থেকেই মাওয়া ও জাজিরা প্রান্তে সেতু পারাপারের জন্য অনেক যানবাহনের লাইন পড়ে।
গতকাল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীই প্রথম পদ্মা সেতুতে টোল দিয়ে সেতু পার হন। মাওয়া থেকে জাজিরা প্রান্তে যান তিনি। সেতু উদ্বোধনের সময় আকাশে বর্ণিল ধোঁয়া ওড়ানো হয়। বিমানবাহিনীর সুদৃশ্য মহড়া চলে। উদ্বোধনের পর দুই পারের অসংখ্য মানুষ পদ্মা সেতুতে নেমে পড়েন। বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায় তাঁদের মধ্যে।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয়েছে। ঢাকাসহ পুরো দেশের সঙ্গে যুক্ত হলো দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা।
১৯৯৮ সালে প্রাক্-সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের যাত্রা শুরু। নির্মাণ শেষ হলো ২০২২ সালে এসে। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।




তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায় 