সোমবার, ২৭ জুন ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » রুশ নিয়ন্ত্রিত মারিউপোলের একটি বাড়ি থেকে ১০০ লাশ উদ্ধার
রুশ নিয়ন্ত্রিত মারিউপোলের একটি বাড়ি থেকে ১০০ লাশ উদ্ধার

বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মারিউপোলের একটি বাড়ি থেকে ১০০টিরও বেশি লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন দক্ষিণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহরের মেয়রের উপদেষ্টা পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো।সোমবার শহরটির মেয়রের উপদেষ্টার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
টেলিগ্রামে মেয়রের উপদেষ্টা পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো বলেন, লিওবেরেজনি জেলার একটি ভবন থেকে ১০০ জনের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিমান থেকে ফেলা বোমার আঘাতে বাড়িটি বিধ্বস্ত হয়।
তিনি আরও বলেন, লাশগুলো এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে। দখলদারীদের এই লাশগুলো উদ্ধার ও শেষকৃত্য করার পরিকল্পনা নেই।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রায় ৩ মাস রুশ আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে পতন ঘটে ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলের।




ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত 