শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতে মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রীর পদত্যাগ, শিবসেনার নেতৃত্বে জোট সরকার পতনের মুখে
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতে মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রীর পদত্যাগ, শিবসেনার নেতৃত্বে জোট সরকার পতনের মুখে
৬৭৭ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রীর পদত্যাগ, শিবসেনার নেতৃত্বে জোট সরকার পতনের মুখে

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকেঃ ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে বুধবার রাতে ইস্তফা দিয়েছেন হিন্দুত্ববাদী দল শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে।

তিনি মুখ্যমন্ত্রীর সরকারী ফেসবুক পেজে লাইভ বক্তৃতা দেওয়ার সময়ে তিনি এই ঘোষণা করেন। মূখ্যমন্ত্রীর পদত্যাগের সাথে মহারাষ্ট্রের শিবসেনা, কংগ্রেস আর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির জোট সরকার পতনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

এই ঘোষণার সঙ্গেই ওই রাজ্যের ক্ষমতাসীন শিবসেনার অভ্যন্তরে যে সঙ্কট তৈরি হয়েছিল, আর একটা অধ্যায় শেষ হল বলে মনে করা হচ্ছে।

বিধান সভায় শক্তি পরীক্ষা
মি. ঠাকরে পদত্যাগ করার ঘোষণা দেওয়ার আগে ভারতীয় সময় রাত নটায় সুপ্রিম কোর্ট আদেশ দেয় যে বৃহস্পতিবার মি. ঠাকরেকে বিধানসভায় শক্তি পরীক্ষার মুখোমুখি হতে হবে। আদালত এই প্রক্রিয়ায় কোনোভাবেই হস্তক্ষেপ করবে না।শাসক দলের একটা বড় সংখ্যক বিধায়ক মি. ঠাকরের বিরোধিতা করায় রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে শক্তি পরীক্ষা দিতে নির্দেশ দিয়েছিলেন। তার বিরুদ্ধেই শিবসেনা সুপ্রিম কোর্টে গিয়েছিল।

তবে সেখানে আদেশ তার বিরুদ্ধে যাওয়ার পরেই পদত্যাগ করলেন শিবসেনা প্রধান। হিন্দুত্ববাদী দলে বিদ্রোহ

শিবসেনা কট্টর হিন্দুত্ববাদী দল হওয়া সত্যেও কংগ্রেস আর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এন সি পির সঙ্গে জোট সরকার চালাচ্ছিল।

শিবসেনারই এক নেতা একনাথ শিন্ডের নেতৃত্বে দলের কিছু বিধায়ক এমাসে ২১ তারিখ মুখ্যমন্ত্রী ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করেন।প্রথমে কয়েকদিন গুজরাতে, তারপর বুধবার সন্ধ্যা পর্যন্ত আসামের গুয়াহাটিতে কাটিয়ে বুধবার রাতেই একটি ভাড়া করা বিমানে গোয়ায় পৌঁছিয়েছেন মি. শিন্ডে ও তার সঙ্গী বিধায়করা।

---প্রথমে বিদ্রোহীদের সংখ্যা ছিল ১১, তবে শেষমেশ মি. শিন্ডের দাবী অনুযায়ী তার সঙ্গে ৫০ জন বিধায়ক রয়েছেন।

তবে মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে একটি চিঠি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেভেন্দ্র ফাডনবীশ দাবী করেছেন যে ৩৬ জন বিধায়ক মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে আর সমর্থন করছেন না।

সেই চিঠির ভিত্তিতেই রাজ্যপাল বিধানসভায় শক্তি পরীক্ষার নির্দেশ দেন।

বিজেপি নিয়ে বিরোধ
বিদ্রোহী বিধায়ক ও তাদের নেতা একনাথ শিন্ডের বক্তব্য ছিল শিবসেনার স্বাভাবিক জোট সঙ্গী ছিল বিজেপি।

দুটি দলের রাজনৈতিক চিন্তাভাবনাও হিন্দুত্বকে কেন্দ্র করে। আবার তারা সর্বশেষ নির্বাচনেও লড়েছিল জোট বেধে।

কিন্তু ক্ষমতা ভাগাভাগি নিয়ে মতানৈক্য না হওয়ায় মতাদর্শগতভাবে সম্পূর্ণ বিরোধী মেরুতে থাকা কংগ্রেস আর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সঙ্গে জোট বাঁধেন উদ্ধব ঠাকরে।

দলকে বিজেপির সঙ্গে ফের জোট বাধার দাবী করছিলেন মি. শিন্ডে। তার গোষ্ঠীকেই আসল শিবসেনা বলেও দাবী করেন তিনি।

মুখ্যমন্ত্রী ইস্তফা দেওয়ায় বিধানসভায় শক্তিপরীক্ষা এখন আর হবে না।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
১২ পারমাণবিক অস্ত্র ‘মোতায়েন’ করলো ভারত ১২ পারমাণবিক অস্ত্র ‘মোতায়েন’ করলো ভারত
ট্রাম্পের অনুরোধে  ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা বন্ধ ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা বন্ধ
ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা
ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট