শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা
৬২৩ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্কঃ বিদেশি কর্মজীবীদের জন্য ঢাকার জীবনযাপনে ব্যয় অনেক বেশি। এক জরিপে বলা হয়েছে, বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় বিদেশি কর্মীদের বসবাসের জন্য দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল শহর বাংলাদেশের রাজধানী ঢাকা।

নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান মার্সারের নতুন এক জরিপে সবচেয়ে ব্যয়বহুল শহরের একটি তালিকা গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে। বিশ্বের চার শতাধিক শহরের দুই শতাধিক পণ্য ও সেবার মূল্যের ভিত্তিতে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।

চলতি বছর ঢাকার অবস্থান ৫৮ ধাপ নিচে নামলেও মার্সারের ‘কস্ট অব লিভিং সার্ভে-২০২২’ শীর্ষক এ জরিপে প্রবাসীদের জন্য এখনো বিশ্বের ব্যয়বহুল ১০০ শহরের মধ্যে আছে ঢাকা। ২০২২ সালে প্রবাসী কর্মীদের জন্য বিশ্বের ৯৮তম ব্যয়বহুল শহর এখন ঢাকা। জরিপে আগের বছর ২০২১ সালে ঢাকার অবস্থান ছিল ৪০তম। ২০২০ সালে ঢাকা ছিল ২৬তম অবস্থানে। অর্থাৎ এই এক বছরের ব্যবধানে ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান পরিবর্তন হয়েছে ৫৮ ধাপ। সেই হিসাবে অবশ্য গতবারের তুলনায় বর্তমানে ঢাকায় জীবনযাত্রার খরচ কিছুটা কমেছে।

বিদেশি কর্মীদের বসবাসের জন্য ঢাকা এখনো বিশ্বের সবচেয়ে উন্নত কিছু শহরের তুলনায় ব্যয়বহুল রয়েছে। মার্সারের এ তালিকায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ১৮১তম, কাতারের দোহা ১৩৩তম, কানাডার অটোয়া ১৩২তম, কুয়েতের রাজধানী কুয়েত সিটি ১৩১তম, সৌদি আরবের জেদ্দা ১১১তম, কানাডার ভ্যানকুভার ১০৮তম, থাইল্যান্ডের ব্যাংকক ১০৬তম ও অস্ট্রেলিয়ার ক্যানবেরা ১০৪তম, সৌদি আরবের রাজধানী রিয়াদ ১০৩তম অবস্থানে।এ বছর মার্সার সারা বিশ্বের ২২৭টির বেশি শহরে জরিপ পরিচালনা করে এ সূচক তৈরি করেছে। আবাসন, পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালি পণ্যসামগ্রী, বিনোদনসহ প্রতিটি শহরের দুই শতাধিক পণ্য ও পরিষেবার তুলনামূলক খরচের ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়েছে। এ বছরের মার্চের জীবনযাপনের খরচের ভিত্তি ধরে এ হিসাব করা হয়েছে।

সূচকে দক্ষিণ এশিয়ার ব্যয়বহুল শহরের তালিকায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ১২৭তম, নয়াদিল্লি ১৫৫তম, চেন্নাই ১৭৭তম ও বেঙ্গালুরু ১৭৮তম অবস্থানে রয়েছে। প্রবাসী কর্মীদের জন্য এসব শহর ঢাকার (৯৮তম) তুলনায় কম ব্যয়বহুল।

তেল না পেয়ে ঘণ্টার পর ঘণ্টার লাইনে দাঁড়ানো শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতেও প্রবাসীদের ব্যয় ঢাকার তুলনায় অনেক কম। সূচকে কলম্বোর অবস্থান ১৮৩তম। এরপরই ভারতের হায়দরাবাদ ১৯২তম, পুনে ২০১তম ও কলকাতা ২০৩তম অবস্থানে রয়েছে।দক্ষিণ এশিয়ায় প্রবাসীদের জীবনযাপনের জন্য সবচেয়ে কম ব্যয়বহুল শহর এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও দেশটির বন্দরনগরী করাচি। বৈশ্বিক হিসেবে এ শহর দুটির অবস্থান যথাক্রমে ২২৪ ও ২২৩তম। বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর হিসেবেও শহর দুটির অবস্থান চতুর্থ ও পঞ্চম। এ ছাড়া তুরস্কের (নতুন নাম তুর্কিয়ে) রাজধানী আঙ্কারা ২২৭তম অবস্থানে আছে।

প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরগুলো হলো—
হংকং, হংকং
জুরিখ, সুইজারল্যান্ড
জেনেভা, সুইজারল্যান্ড
বাসেল, সুইজারল্যান্ড
বার্ন, সুইজারল্যান্ড
তেল আবিব, ইসরায়েল
নিউইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
সিঙ্গাপুর, সিঙ্গাপুর
টোকিও, জাপান
বেইজিং, চীন।



এ পাতার আরও খবর

৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয়
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট