নতুন পুলিশ কমিশনার ৪ মহানগরীতে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও গাজীপুর মেট্রোপলিটন (মহানগর) পুলিশে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি এবং ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত নুরে আলম মিনাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মোল্যা নজরুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মো. সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।





বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
তোফায়েল আহমেদ মারা গেছেন
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
অধিকাংশ কারখানার শ্রমিকদের বেতন-ঈদ বোনাস এখনো বাকি
পাসপোর্টে বাদ পড়ছে ধানমন্ডি ৩২- টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
চীন যাচ্ছেন পুতিন
হাম ও উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১৭০৮
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস 