শনিবার, ২ জুলাই ২০২২
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ভারতীয় শীর্ষ কূটনৈতিকদের রদবদল, যুক্তরাজ্যের হাইকমিশনার হচ্ছেন দোরাইস্বামী, ঢাকায় আসছেন সুধাকর!
ভারতীয় শীর্ষ কূটনৈতিকদের রদবদল, যুক্তরাজ্যের হাইকমিশনার হচ্ছেন দোরাইস্বামী, ঢাকায় আসছেন সুধাকর!
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হতে যাচ্ছেন। আর বাংলাদেশে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে ভারতের বর্তমান ডেপুটি চিফ অব মিশন সুধাকর দালেলা।ভারতের সংবাদপত্র হিন্দুস্থান টাইমস শনিবার এই খবর দিয়েছে।
খবরে বলা হয়, লন্ডনে গায়ত্রী ইশার কুমারের স্থলে দায়িত্ব নেবেন দোরাইস্বামী। তিনি দুই বছর আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনারের দায়িত্বে আসেন।
ভারতের ফরেন সার্ভিসের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা দোরাইস্বামী উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়াতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন।
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনারের দায়িত্ব নিতে যাওয়া সুধাকর ডালেলা ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে তিনি ইসরায়েল, ব্রাজিল ও সুইজারল্যান্ডেও কাজ করেছেন।
এছাড়াও ঢাকায় ভারতীয় হাই কমিশনেও কাজ করেছেন সুধাকর। তখন তার দায়িত্ব ছিল দক্ষিণ এশিয়া, চীন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ভারতের স্বার্থ দেখা।




বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর করবে : প্রধানমন্ত্রী
কোনো রাজনৈতিক দল যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান
বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি?
জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর 