রবিবার, ৩১ জুলাই ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রুশ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে হাইপারসনিক মিসাইল ক্রুজ : পুতিন
রুশ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে হাইপারসনিক মিসাইল ক্রুজ : পুতিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আগামী কয়েকমাসের মধ্যে রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হবে জিরকন ক্রুজ মিসাইল। আর কোন এলাকায় এই মিসাইল মোতায়েন করা হবে তা রাশিয়ার স্বার্থের ওপর নির্ভর করবে বলেও জানিয়েছেন তিনি।
সাবেক সোভিয়েত সাম্রাজ্যের রাজধানীতে সেন্ট পিটার্সবার্গের রাশিয়ার নৌবাহিনী দিবসে বক্তৃতাকালে শনিবার এই ঘোষণা দেন পুতিন। এ সময় তিনি রাশিয়াকে একটি মহান সমুদ্র শক্তিকে পরিণত করার জন্য জার পিটার দ্য গ্রেটের প্রশংসা করেন। অবশ্য পুতিন সরাসরি ইউক্রেনের কথা উল্লেখ করেননি।
অবশ্য ক্রেমলিন প্রধান নতুন একটি নৌবাহিনীর ডকট্রেইনে স্বাক্ষর করেন। যদিও ওই ডকট্রেইনের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে সেখানে জিরকন ক্রুজ মিসাইলকে অনন্য বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অপ্রতিদ্বন্দ্বী’ বলে অভিহিত করেছিলেন।মিসাইলটি ‘সরাসরি আঘাত’ হেনে তার লক্ষ্যবস্তুকে একদম চুরমার করে দেয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
শব্দের চেয়ে নয় গুণ দ্রুতগতিতে উড়ে গিয়ে ১,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই জিরকন। শুধু এই জিরকনই নয়, আরও কয়েক ধরনের হাইপারসনিক মিসাইল তৈরি করছে রাশিয়া।
আগেও রাশিয়া একটি পারমাণবিক সাবমেরিন থেকে একটি হাইপারসনিক মিসাইল নিক্ষেপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিল। ব্যারেন্টস সী-তে ‘সেভারোদভিনস্ক’ সাবমেরিন থেকে জিরকন মিসাইলের ওই পরীক্ষা চালানো হয়।




শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস 