শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩১ জুলাই ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » কর ফাঁকির মামলায় জটিলতায় পড়েছেন পপ তারকা শাকিরা
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » কর ফাঁকির মামলায় জটিলতায় পড়েছেন পপ তারকা শাকিরা
৯০৭ বার পঠিত
রবিবার, ৩১ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কর ফাঁকির মামলায় জটিলতায় পড়েছেন পপ তারকা শাকিরা

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: পিকের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর এবার কর ফাঁকির মামলায় জটিলতায় পড়েছেন পপ তারকা শাকিরা।দেড় কোটি ইউরো কর ফাঁকির অভিযোগ এনে স্পেনের আদালতে মামলা করে তাকে আট বছরের কারাদণ্ড দিতে এক আইনজীবী আবেদন করেছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, শাকিরার বিরুদ্ধে ওই আইনজীবীর অভিযোগ, কলম্বিয়ার এই পপ তারকা স্পেনের কাতালোনিয়ার বাসিন্দা হলেও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, ৪৫ বছর বয়সি এ গায়িকা ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে কর ফাঁকি দিয়েছেন এবং ওই সময়ে তিনি স্পেনে বসবাস করতেন।

ওই আইনজীবী শাকিরাকে প্রায় আড়াই কোটি ইউরো জরিমানা করার জন্যও আদালতে আবেদন করেন।

আবেদন হলেও মামলাটির শুনানির কোনো তারিখ এখনো ঠিক হয়নি।

কর ফাঁকির ওই অভিযোগ নিষ্পত্তির জন্য স্পেনিশ প্রসিকিউটররা সম্প্রতি শাকিরাকে একটি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেটি তিনি প্রত্যাখ্যান করায় এখন তা মামলায় গড়াল।

তবে শাকিরা দাবি করে আসছেন, যে সময়ে কর ফাঁকির কথা বলা হচ্ছে, তিনি তখন স্পেনে বসবাস করতেন না।এক বিবৃতিতে তিনি বলেন, তিনি বিশ্বাস করেন তিনি নির্দোষ, এ ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

প্রসঙ্গত কলাম্বিয়ার এ তারকার মূল বাড়ি বাহামায়। কিন্তু স্পেনিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে ১০ বছরের বেশি সময় ধরে শাকিরা স্পেনের মাটিতে বসবাস করেছেন।

দীর্ঘ সম্পর্কে বিয়ের বাঁধনে না জড়ালেও তাদের দুই সন্তান হয়। সম্প্রতি এই সম্পর্কের আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণাও দেন এ গায়িকা।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন