শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ১ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » প্রবাসীদের সঞ্চয়ী সুদ হার বাড়ল
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » প্রবাসীদের সঞ্চয়ী সুদ হার বাড়ল
৬৮৮ বার পঠিত
সোমবার, ১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসীদের সঞ্চয়ী সুদ হার বাড়ল

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকা: ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) একাউন্টে বা অনিবাসী বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাবের সুদ হার বেধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে অনিবাসীরা এসব তাদের সঞ্চয়ী হিসাবে বৈদেশিক মুদ্রা জমা রাখলে বিভিন্ন মেয়াদে ৪ থেকে ৫ শতাংশ সুদ পাবে। আগে তারা কম সুদ পেতেন। সুদ হার বেধে দেওয়ার ফলে ওই হিসাবে মুনাফা বেড়েছে।

এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, প্রবসীদের সঞ্চয়ী সুবিধা দিতে কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকগুলোতে ওই হিসাব খোলার নির্দেশ দিয়েছে। প্রবাসীরা নিজের নামে বা তাদের আত্মীয় স্বজনের নামে বৈদেশিক মুদ্রা জমা করে ওই হিসাব খুলতে পারে। এটি একালীন যেমন খোলা যায়। তেমনি কিস্তিতে অর্থ জমা দিয়েও বিভিন্ন মেয়াদে হিসাব খোলা যায়।

এ হিসাবে সুদেও হার আগে দেওয়া হতো ইউরোপীয় একক মুদ্রা ইউরোর সুদের হারের সঙ্গে ২ বা আড়াই শতাংশ সুদ যোগ করে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোর দাম ব্যাপকভাবে কমে যায়। একই সঙ্গে এর সুদের হার হারও শূণ্যে নেমে আসে। এ কারণে প্রবাসীরা এ হিসাবে অর্থ জমা করে লোকসানে পড়ার আশংকা দেখা দেয়।

এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক গত ১৭ জুলাই এক সার্কুলার জারি ওই হিসাবে ইউরোতে সুদ দেওয়ার পরিবর্তে তা ব্যাংকগুলোর উপর ছেড়ে দেয়। কিন্তু ব্যাংকগুলো এ হিসাবে সুদের হার বাড়াচ্ছিল না। তারা ২ থেকে ৩ শতাংশ সুদ দিচ্ছিল। কোন কোন ব্যাংক ৪ শতাংশ দিচ্ছিল। এতে প্রবাসীদের সঞ্চয় প্রবাহ কমে যেতে পারে বলে আমংকা তৈরি হয়। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক এতে সর্বনিম্ন সুদ বেধে দিয়েছে।

সার্কুলারে বলা হয়, এখন থেকে অনিবাসী বৈদেশিক মুদ্রার হিসাবে এক থেকে তিন বছর মেয়াদে অর্থ জমা রাখলে ৪ শতাংশ সুদ পাওয়া যাবে। তিন বছরের বেশি থেকে পাঁচ বছর মেয়াদে রাখলে ৫ শতাংশ সুদ পাওয়া যাবে।

সূত্র জানায়, ওই হিসাবের সুদের হারের সর্বনিম্ন মাত্রা ধরা আছে ১ দশমিক ৭৫ শতাংশ। ১ থেকে ৩ বছর মেয়াদী হিসাবে এর সঙ্গে আরও যোগ হবে ২ দশমিক ২৫ শতাংশ। ফলে ওইসব হিসাবে মোট সুদ হবে ৪ শতাংশ। ৩ বছরের বেশি থেকে ৫ বছর মেয়াদী হিসাবে অতিরিক্ত দিতে হবে ৩ দশমিক ২৫ শতাংশ। ফলে এ হিসাবে মোট সুদ হবে ৫ শতাংশ।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের