শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

BBC24 News
সোমবার, ১ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » সপ্তাহে ১৩ ঘণ্টা ক্লাস ২৭ ঘণ্টা গবেষণা করবেন শিক্ষকরা-ইউজিসি
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » সপ্তাহে ১৩ ঘণ্টা ক্লাস ২৭ ঘণ্টা গবেষণা করবেন শিক্ষকরা-ইউজিসি
৭৩৮ বার পঠিত
সোমবার, ১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সপ্তাহে ১৩ ঘণ্টা ক্লাস ২৭ ঘণ্টা গবেষণা করবেন শিক্ষকরা-ইউজিসি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মঘণ্টা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ সংক্রান্ত এক খসড়া নীতিমালায় বলা হয়েছে, প্রতিদিন আট ঘণ্টা করে সপ্তাহে (বন্ধের দুদিন বাদে) ৪০ ঘণ্টা প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। এর মধ্যে সপ্তাহে ১৩ ঘণ্টা ক্লাস ও একাডেমিক কাজ এবং বাকি ২৭ ঘণ্টা যুক্ত থাকতে হবে গবেষণা ও প্রশাসনিকসহ অন্যান্য কাজে। ইউজিসির এ নীতিমালা চলতি সপ্তাহে জারি করা হতে পারে বলে জানা গেছে।

ইউজিসি সূত্র বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক থাকা অপরিহার্য। শিক্ষকের প্রয়োজনীয় সংখ্যা নির্ধারণে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিচিং লোড ক্যালকুলেশন নীতিমালা-২০২২’ প্রণয়ন করা হয়েছে। সোমবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সভায় এ সংক্রান্ত খসড়া চূড়ান্ত হয়েছে।

নীতিমালা চূড়ান্তকরণ সভায় ইউজিসি চেয়ারম্যান (চলতি দায়িত্ব) অধ্যাপক দিল আফরোজা বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর, বিশ্বজিৎ চন্দ্র, আবু তাহের, অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফর হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, বুয়েট শিক্ষক অধ্যাপক ম. তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল প্রমুখ।

ইউজিসির নীতিমালায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাপ্তাহিক মোট ৪০ কর্মঘণ্টাকে কন্টাক্ট আওয়ার ও নন-কন্টাক্ট আওয়ার এ দুভাগে ভাগ করা হয়েছে।

কন্টাক্ট আওয়ার
শিক্ষকের সাপ্তাহিক কন্টাক্ট আওয়ার নির্ধারণ করা হবে ১৩ ঘণ্টা। এসময়ে একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে যথাযথ পর্ষদের অনুমোদিত কোর্সসমূহের জন্য শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে শিক্ষাদান সংক্রান্ত কার্যক্রম যেমন- ক্লাস নেওয়া, টিউটোরিয়াল/সেশনাল/সেমিনার, ল্যাবরেটরি পরিচালনা, প্রজেক্ট/ইন্টার্নশিপ/থিসিস সুপারভিশন এবং শিক্ষার্থী কাউন্সিলিং ইত্যাদি কাজে যুক্ত থাকতে হবে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন