শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

BBC24 News
সোমবার, ৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » দক্ষিণ কোরিয়ার পীত সাগর ও বোহাই সাগরে নতুন সামরিক মহড়ার ঘোষণা চীনের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » দক্ষিণ কোরিয়ার পীত সাগর ও বোহাই সাগরে নতুন সামরিক মহড়ার ঘোষণা চীনের
৬৫৬ বার পঠিত
সোমবার, ৮ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণ কোরিয়ার পীত সাগর ও বোহাই সাগরে নতুন সামরিক মহড়ার ঘোষণা চীনের

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ কোরীয় উপদ্বীপের কাছে ইয়েলো সি বা পীত সাগর এবং লাগোয়া বোহাই সাগরে নতুন সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে চীন। তাইওয়ান ঘিরে গত চারদিন ধরে চলা নজিরবিহীন সামরিক মহড়া শেষ।

এসব মহড়ায় তাজা গুলি ব্যবহার হবে।

চীনের নৌ চলাচল নিরাপত্তা বিষয়ক সংস্থা ঘোষণা করেছে পীত সাগরে মহড়া চলবে অগাস্টের ১৫ তারিখ পর্যন্ত। অন্যদিকে চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে বোহাই‌ সাগরে অগাস্টের ৮ তারিখ সোমবার থেকে এক মাস ধরে মহড়া চলবে।

তাইওয়ান ঘিরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার চীনা সামরিক মহড়া আজ (রোববার) শেষ হওয়ার কথা থাকলেও তা নিয়ে এখন পর্যন্ত বেইজিংয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রোববারও তাইওয়ান প্রণালী এবং আশপাশে ৬৬টি চীনা যুদ্ধবিমান এবং ১৪টি যুদ্ধ জাহাজের তৎপরতা দেখা গেছে।

তবে তাইওয়ানের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে রোববার দুপুরের পর থেকে তাদের বিমান এবং জাহাজ চলাচলের রুট খুলে দেওয়া শুরু হবে। তবে সোমবার সকাল পর্যন্ত বিমানগুলোকে চীনা মহড়ার কাছাকাছি এলাকাগুলো এড়িয়ে চলতে বলা হবে।চীনা সামরিক বাহিনীর কার্যকলাপের একজন বিশ্লেষককে উদ্ধৃত করে চীনা রাষ্ট্রীয় মিডিয়াতে বলা হয়েছে চীন এখন থেকে তাইওয়ানের কাছে নিয়মিত সামরিক মহড়া চালাবে।

তাইওয়ানের চারদিকে চীনের সামরিক মহড়ার তৃতীয় এবং চতুর্থ দিনে গভীর সাগরে চীন ও তাইওয়ানের যুদ্ধ জাহাজগুলো খুব কাছ থেকে একে অপরকে অনুসরণ করেছে বলে খবর পাওয়া গেছে।

তাইওয়ানের নির্ভরযোগ্য একটি সূত্র উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে তাইওয়ান প্রণালীতে দুই দেশের ১০টি করে যুদ্ধ জাহাজ কাছাকাছি চলে আসে।

তবে ঐ সূত্র রয়টার্সকে বলেছে, দুই পক্ষই সাবধানতা অবলম্বন করছে। তার ভাষ্য মতে, “গভীর সাগরে দুই পক্ষের মধ্যে ইঁদুর-বেড়াল খেলা চলছে।”

“এক পক্ষ মধ্য রেখা অতিক্রমের চেষ্টা করলে অন্য পক্ষ সামনে গিয়ে দাঁড়িয়ে বাধা তৈরি করছে।”

তাইওয়ান বলেছে তাদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিমান বিধ্বংসী প্যাট্রিয়ট ক্ষেপনাস্ত্র প্রস্তুত রয়েছে।



এ পাতার আরও খবর

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন