শুক্রবার, ১২ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ছুরি হামলায় আহত সালমান রুশদি
যুক্তরাষ্ট্রে ছুরি হামলায় আহত সালমান রুশদি
বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ স্যাটানিক ভার্সেস উপন্যাসের জন্য তিন দশকের বেশি সময় ধরে হত্যার হুমকি পেয়ে আসা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি নিউ ইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে হামলার শিকার হয়েছেন।
বিবিসি জানিয়েছে, শুক্রবার শাটাকোয়া ইনস্টিটিউটে বক্তৃতা করতে গিয়েছিলেন বুকারজয়ী এই লেখক। তাকে যখন পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল, তখনই এক লোক দৌড়ে স্টেজে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়।
নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ৭৫ বছর বয়সী রুশদির ঘাড়ে জখম হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার আঘাত কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়।রুশদির সাক্ষাৎকার নিতে মঞ্চে উপস্থিত হেনরি রিজও মাথায় আঘাত পেয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয়।
হুমকির মুখে নির্বাসিত লেখকদের আশ্রয় ও সহায়তা দেয়- এমন একটি অলাভজনক সংস্থার সহ প্রতিষ্ঠাতা হেনরি রিজ।
সোশাল মিডিয়ায় আসা এক ভিডিওতে দেখা যায়, ওই ঘটনার পরপরই দর্শকশ্রোতারা দৌড়ে মঞ্চে উঠে যান। হামলাকারীকে তারা ধরে ফেলেন।
ওই ব্যক্তি এখন পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছে বিবিসি।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 