শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের বাড়ি থেকে গোপন নথি জব্দ- এফবিআই
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের বাড়ি থেকে গোপন নথি জব্দ- এফবিআই
৬৬৯ বার পঠিত
শনিবার, ১৩ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পের বাড়ি থেকে গোপন নথি জব্দ- এফবিআই

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়ে ১১ সেট অতি গোপন নথি জব্দ করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। নথি জব্দের বিষয়ে সাবেক প্রেসিডেন্ট বলেছেন, তিনি কোনো অপরাধ করেননি। নথিগুলোতে গোপন কিছুই নেই।
শুক্রবার (১২ আগস্ট) ট্রাম্পের পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে তল্লাশি চালিয়ে নথি উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।বিবিসির খবরে বলা হয়, নথিগুলোর একটি তালিকা করা হয়েছে। শুক্রবার বিকেলে একজন বিচারক সাত পৃষ্ঠার নথি মুক্ত করেন। এর পর নথিগুলোর তালিকা প্রকাশ করা হয়।
গত বৃহস্পতিবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তল্লাশি পরোয়ানার বিষয়বস্তু প্রকাশ করতে বিচারককে অনুরোধ জানান। ওই পরোয়ানার ভিত্তিতেই গত সোমবার (৮ আগস্ট) মার-এ-লাগোতে তল্লাশি চালায় এফবিআই।
ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে আকস্মিক অভিযান চালিয়েছে এফবিআই। গত সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডায় তার বিলাসবহুল মার-এ-লাগো বাড়িতে এ অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন এ রিপাবলিকান নেতা। ৯ আগস্ট একই অভিযোগ করে ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন। এরপরই তার সমর্থকরা মার-এ-লাগো নামের বিলাসবহুল বাড়ির সামনে জড়ো হতে থাকেন।
যুক্তরাষ্ট্রে সাবেক কোনো প্রেসিডেন্টের বাড়িতে এভাবে এফবিআই হানা দেওয়ার ঘটনা অভূতপূর্ব বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন