রবিবার, ১৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » মানুষের কষ্ট উপলব্ধি করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী
মানুষের কষ্ট উপলব্ধি করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ বৈশ্বিক অর্থনৈতিক সংকটে দেশের মানুষের সমস্যা উপলব্ধি করে তাদের কষ্ট লাঘবের জন্য প্রতিনিয়ত চেষ্টা করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রোববার (১৪ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের ৮ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ৮ জন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠকের আগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের কষ্ট আমরা উপলব্ধি করতে পারি। মানুষের কষ্ট লাঘবের জন্য কি করা যায় সেজন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি। মানুষের কষ্ট যে আমরা বুঝিনা তা নয়।
বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন এবং নৈরাজ্যের কারণে মানুষের কষ্ট আরও বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অপজিশন (বিরোধী রাজনৈতিক দল) একটা সুযোগ পাচ্ছে। তারা আন্দোলন করছে, করুক। আজকে আমি নির্দেশ দিয়েছি, তারা আন্দোলন করছে, করুক, তাদের কাউকে যেন গ্রেপ্তার করা না হয়। তারা আন্দোলন করতে চায় করুক অসুবিধা কোথায়?
‘তবে তারা যদি এটা বেশি করতে যায় এর প্রভাবে তো মানুষের কষ্ট আরও বাড়বে। এটা দেশের জন্য ক্ষতি হবে। তবে এটা আমরা সামাল দিতে পারবো।’
এ সময় প্রধানমন্ত্রী জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশে তা সমন্বয় করবে সরকার।
বিদ্যুৎ সমস্যার জন্য কিছুদিন কষ্ট করতে হবে, তবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উপাদানগুলো দেশে চলে আসলে বিদ্যুৎ সমস্যা কেটে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান
বন্যার কবলে দেশ, ৭ জেলায় মৃত্যু ৪৪ জনের
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা প্রস্তুত নেতা-কর্মীরা 