মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » পোল্যান্ড ও জার্মানির শতাধিক যোদ্ধাকে হত্যা করেছে : রাশিয়া
পোল্যান্ড ও জার্মানির শতাধিক যোদ্ধাকে হত্যা করেছে : রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের খারকিভ অঞ্চলে পোল্যান্ড ও জার্মানির শতাধিক ভাড়াটে যোদ্ধাকে হত্যার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (সোমবার) বলেছে, তারা খারকিভের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। ঐ হামলায় শতাধিক বিদেশি গেরিলা নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।
হতাহতেরা পোল্যান্ড ও জার্মানির নাগরিক এবং তারা ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে সেখানে এসেছিল বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আজকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে দুনেৎস্কে ব্যাপক সংঘর্ষ চলছে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ ইউক্রেনের একটি ব্রিগেডের প্রায় অর্ধেক সেনাকে হত্যারও দাবি করেছে। একইসঙ্গে ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে তারা।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর ইউক্রেনকে সব ধরণের সাহায্য ও সমর্থন দিচ্ছে ইউরোপ ও আমেরিকা। বহু ইউরোপীয় ও মার্কিনী সেখানে যুদ্ধ করতে গেছে বলে খবর পাওয়া গেছে।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 