মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দুর্নীতির অভিযোগের জবাব দিচ্ছে না- ট্রাম্প
দুর্নীতির অভিযোগের জবাব দিচ্ছে না- ট্রাম্প
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পারিবারিক ব্যবসা পরিচালনায় দুর্নীতির অভিযোগে তদন্তে যে জবানবন্দি দেওয়ার কথা ছিল, তাতে কোনোধরণের জবাব দেননি বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে একটি পোস্টে ট্রাম্প নিজেই জানিয়েছেন।
বিষয়টি নিয়ে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্টের নাগরিকদের যে অধিকার আছে সে অধিকারবলে এবং আমার কাউন্সেলের পরামর্শ অনুযায়ী আমি জবানবন্দিতে কোনো উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছি।
নিউইয়র্কে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কাছে বুধবার জবানবন্দি দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল।
এর আগে সোমবার পাম বিচ শহরের মার-এ-লাগোতে ট্রাম্পের বাড়িতে অভিযান চালায় এফবিআইয়ের গোয়েন্দারা। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে সরকারি নথি সরানোর অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়।
এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, তার মালিকানাধীন ট্রাম্প অর্গানাইজেশন ঋণের ক্ষেত্রে সুবিধা পেতে সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখিয়েছে এবং কর পরিশোধের ক্ষেত্রে কম দেখিয়েছে। এসব অভিযোগের তদন্ত করছেন নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 