নিউ ইয়র্কে শিশুর দেহে মাংকিপক্স শনাক্ত
বিবিসি২৪নিউজ, মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবার মাংকিপক্সের উপস্থিতি পাওয়া গেছে এক শিশুর দেহে। ১৮ বছরের কম বয়সী ওই শিশুকে পরীক্ষা করালে মাংকিপক্স পজেটিভ আসে। শিশুটির বয়স এবং কোন কাউন্টিতে তা জানায়নি কর্তৃপক্ষ।
নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে গত শুক্রবার পর্যন্ত ২ হাজার ৭৯৮ জনের দেহে মাংকিপক্সের উপস্থিতি পাওয়া গেছে। (এনওয়াইএসডিওএইচ)-এর তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক সিটিতেই মাংকিপক্সে ২ হাজার ৫৯৬ জন শনাক্ত।
গত জুলাইয়ে নিউ ইয়র্কে প্রকোপের কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেছিলেন গভর্নর ক্যাথি হোচুল এবং অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা। ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে রাজ্যে জরুরি নির্বাহী আদেশ ঘোষণা করা হয়েছে।
এক বিবৃতিতে হোচুল বলেন, আমি এবং আমার দল ভ্যাকসিনকে আরও সুরক্ষিত করতে কাজ করে যাচ্ছি। প্রাদুর্ভাবের সময় কীভাবে নিরাপদে থাকা যায় সে সম্পর্ক জনগণকে পরামর্শ দিয়ে যাচ্ছি।
যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ, ভারত, আফ্রিকায় ছড়িয়ে পড়েছে মাংকিপক্স। গত মাসে এটাকে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।





বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 