শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন ইস্যুগুলো উত্থাপন করবে ঢাকা
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন ইস্যুগুলো উত্থাপন করবে ঢাকা
৭৭১ বার পঠিত
সোমবার, ২৯ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন ইস্যুগুলো উত্থাপন করবে ঢাকা

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরে ২০১১ সালে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি চূড়ান্ত করা হলেও ভারতের কারণে সেবার সই করা সম্ভব হয়নি। গত ১১ বছরে তিস্তা নিয়ে ভারতের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও কাঙ্ক্ষিত সই হয়নি।  ইস্যুটি আবারও উত্থাপন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (২৯ আগস্ট) তিস্তা চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র সচিব বলেন, ‘বিষয়টি যেহেতু একবার সম্পন্ন হয়েছিল, সুতরাং আমরা চাইবো, তারা তাদের কার্যক্রম শেষ করে বিষয়টি নিয়ে ঘোষণা দেবে। এই প্রত্যাশা আমাদের সবসময় থাকবে। আমরা বিষয়টি তুলবো।’

তিনি বলেন, ‘এবার গঙ্গা নিয়ে আলোচনা হবে না। এটি দুই পক্ষ টেকনিক্যাল লেভেলে আলোচনা করবে।’

প্রধানমন্ত্রীর সফরের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে মোমেন বলেন, ‘এই সফরে নির্দিষ্ট কোনও এজেন্ডা আছে— বিষয়টি সেরকম কিছু নয়। দুই দেশের সর্বোচ্চ স্তরে বছরে একবার আলোচনা হলে সব বিষয় আলোচনায় উঠে আসবে।’

এটি একটি রাষ্ট্রীয় সফর এবং দুই বন্ধু ভাবাপন্ন দেশের মধ্যে সবসময় হয়। গত বছর ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন বলে তিনি জানান।

মাসুদ বিন বলেন, ‘দুই দেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক যেটা আছে, সেটার বিভিন্ন যে ইস্যুগুলো আছে, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা হবে এবং যেগুলো অগ্রগতি হয়েছে, সেটাও আমরা পর্যালোচনা করে দেখবো। এছাড়া সামনে কোন কোন বিষয়ে সহযোগিতা হতে পারে, সে বিষয়গুলোও আমরা দেখবো।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাবেন। এর আগে গত বছর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করেছেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের