বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » চাকরি হারাচ্ছেন ওয়াশিংটন পোস্টের শতাধিক সাংবাদিক
চাকরি হারাচ্ছেন ওয়াশিংটন পোস্টের শতাধিক সাংবাদিক
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ চাকরি হারাচ্ছেন ওয়াশিংটন পোস্টের শতাধিক সাংবাদিক। বিলিয়নিয়ার জেফ বেজোসের মালিকানাধীন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের শতাধিক সংবাদকর্মী চাকরি হারাচ্ছেন। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, আয় কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
নতুন কর্মী নিয়োগ দেয়াও বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন পোস্ট। প্রধান নির্বাহী ফ্রেড রায়ান সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিউজরুমের দায়িত্বশীলদের কাছে ব্যয় সাশ্রয়ী পলিসি উপস্থাপন করেছেন বলে জানা গেছে।এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ওয়াশিংটন পোস্ট কর্তৃপক্ষ সাড়া দেয়নি।
অভ্যন্তরীণ আর্থিক নথির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রতিষ্ঠানটির ডিজিটাল বিজ্ঞাপন আয় বছরের প্রথমার্ধে প্রায় ৭০ লাখ ডলার কমে গেছে, যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কম।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 