মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার প্রস্তাবের প্রতি জাতিসংঘের সমর্থন
রাশিয়ার প্রস্তাবের প্রতি জাতিসংঘের সমর্থন
বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ ইউরোপের বন্দরগুলোতে রাশিয়ার যে ৩০০ টন সার আটকা পড়ে রয়েছে সেগুলো অবমুক্ত করার ব্যাপারে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এসব সার উন্নয়নশীল দেশগুলোকে অনুদান হিসেবে দিয়েছে রাশিয়া।
গুতেরেস বলেন, “যদি রাশিয়া উন্নয়নশীল দেশগুলোকে বিনামূল্যে সার সরবরাহ করতে চায় তাহলে আমি মনে করি বিশ্ব খাদ্য কর্মসূচি রাশিয়ার সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে সক্ষম হবে। রাশিয়ার রিয়া নভোস্তি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন জাতিসংঘ মহাসচিব। আজ (সোমবার) তার এ সাক্ষাৎকার প্রকাশ হয়েছে।
অবশ্য তিনি একথা স্বীকার করেছেন যে, এসব সার রপ্তানির ক্ষেত্রে প্রথমে ইউরোপের দেশগুলোকে তাদের বন্দর ব্যবহারের অনুমতি দিতে হবে।
নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ৩০০ টন সার ইউরোপের বন্দর থেকে গন্তব্যে যেতে পারছে না। গত শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গরিব দেশগুলোকে অনুদান হিসেবে দেয়ার ঘোষণা দেন।
জুলাই মাসের শেষ দিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় সই হওয়া চুক্তির অধীনে ইউক্রেন কৃষ্ণসাগর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য রপ্তানি শুরু হয়। চুক্তির অংশ হিসেবে জাতিসংঘ রাশিয়ার খাদ্যপণ্য ও সারের আন্তর্জাতিক বাণিজ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু রাশিয়া বলছে তারা খাদ্যপণ্য এবং সার রপ্তানি করতে এখনো বাঁধার সম্মুখীন হচ্ছে।
এ প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব সাক্ষাৎকারে বলেন, “চলতি সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশের নেতার সঙ্গে আমার কয়েক দফা বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি আশা করি রাশিয়ার খাদ্যপণ্য এবং রপ্তানি খাতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে যাতে ইউরোপের ভেতর দিয়ে অন্য দেশের বাজারে কোনরকম বাধা ছাড়াই রাশিয়ার পণ্য রপ্তানি করা যায়।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 