রবিবার, ২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » টানা ৫ দিনের সরকারি ছুটিতে দেশ !
টানা ৫ দিনের সরকারি ছুটিতে দেশ !
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদন ঢাকা: পূজার ছুটি, ঈদে মিলাদুন্নবীর ছুটি ও সাপ্তাহিক দুদিন ছুটির মধ্যে বাড়তি একদিনের ছুটি নিলেই টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
চলতি বছরে সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী বুধবার (৫ অক্টোবর) দুর্গাপূজার জন্য সাধারণ ছুটি।
পরের দিন বৃহস্পতিবার (৬ অক্টোবর) অফিস খোলা।
এরপর শুক্রবার (৭ অক্টোবর) এবং শনিবার (৮ অক্টোবর) সাপ্তাহিক ছুটি।
এরপরের দিন রোববার (৯ অক্টোবর) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) একদিন ছুটি নিলেই দুটি সাধারণ ও সাপ্তাহিক দুদিনের ছুটি মিলিয়ে পাঁচ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের।
আর কেউ যদি পূজার ছুটির পর বৃহস্পতিবার অফিস করেন তিনি শুক্র-শনি-রোববার মিলিয়ে একটানা তিন দিনের ছুটি ভোগ করতে পারবেন। তবে, সরকারি চাকরির নিয়মানুযায়ী, কেউ যদি ঐচ্ছিক ছুটি ভোগ করতে চান তাহলে তাকে বছরের শুরুতেই কর্তৃপক্ষকে জানাতে হয়। ঐচ্ছিক ছুটি একদিন ভোগ করা যায়। অনেকেই ঈদের ছুটির সঙ্গে সেই ঐচ্ছিক ছুটি কাটান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এখন যদি কেউ সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যে ৬ অক্টোবর ছুটি কাটাতে চান তা তাহলে তার দুই দিন ক্যাজুয়্যাল লিভ (নৈমিত্তিক ছুটি) হিসেবে গণনা হবে। সেজন্য তাকে নিয়মানুযায়ী আবেদন করতে হবে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 