বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩১ ট্রিলিয়ন ডলার ছাড়ালো
যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩১ ট্রিলিয়ন ডলার ছাড়ালো
বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: প্রথমবারের মতো ৩১ ট্রিলিয়ন ডলার ছাড়ালো যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ। দেশটিতে যখন মূল্যস্ফীতি রেকর্ড ভাঙছে, সুদের হার ক্রমশ বৃদ্ধি করা হচ্ছে এবং অর্থনীতি অনিশ্চয়তার পথে হাটছে, ঠিক তখনই এই দুঃসংবাদ দিলো মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, ইতিহাসে প্রথমবারের মতো ৩১.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ।
সিএনএন জানিয়েছে, গত বছর যখন জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন এই ঋণের পরিমাণ ছিল ২৭.৭৫ ট্রিলিয়ন ডলার। এক টুইটারে টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ রয় বলেন, মাত্র পাঁচ বছর পূর্বেই এই ঋণ ছিল ২১ ট্রিলিয়ন ডলার। ২০১৭ সালে ডনাল্ড ট্রাম্প যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন এই ঋণ ছিল ১৯.৯৪ ট্রিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে, কোভিড-১৯ মহামারি মোকাবেলা করতে গিয়েই অতিরিক্ত ঋণ নিতে হয়েছে বাইডেনকে।
দেশটির মোট ঋণের বড় অংশটিই বেসরকারি খাতের থেকে নেয়া। ৩১ ট্রিলিয়নের ২৪ ট্রিলিয়ন ডলার ঋণই নেয়া হয়েছে বেসরকারি খাত থেকে। অপরদিকে সাত ট্রিলিয়ন ডলার নেয়া হয়েছে বিদেশী সরকারগুলো থেকে।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 