মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দেবে বাইডেন,পাল্টা হুমকি রাশিয়ার
ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দেবে বাইডেন,পাল্টা হুমকি রাশিয়ার
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
তিনি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছে মস্কোর নেই তবে পশ্চিমা দেশগুলো দিন দিন যেভাবে ইউক্রেন ইসুতে রাশিয়ার বিরুদ্ধে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে তাতে রাশিয়া ঠিকই জবাব দেবে।
রিয়াবকভ বলেন, “আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি এবং আশা করছি যে সংঘাত বাড়িয়ে তোলার ঝুঁকি কতটা বিপজ্জনক হতে পারে পশ্চিমা বন্ধুরা তা বুঝতে সক্ষম হবে।” রুশ মন্ত্রী বলেন, পশ্চিমাদের এ ধরনের তৎপরতার পর্যাপ্ত জবাব দেয়া হবে।
মার্কিন উন্নত ক্ষেপণাস্ত্র
সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি ইউক্রেনকে উন্নত ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার অঙ্গীকার করেন। হোয়াইট হাউজও এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বাইবেলের সঙ্গে টেলিফোন আলাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি এক টুইটার পোস্ট জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার সফল আলোচনা হয়েছে এবং এতে উন্নতমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 