শনিবার, ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইউক্রেনকে ৪০ কোটি ডলার দেবে সৌদি আরব
ইউক্রেনকে ৪০ কোটি ডলার দেবে সৌদি আরব
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে ৪০ কোটি ডলার মানবিক সহায়তা দিতে যাচ্ছে সৌদি আরব। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এসপিএর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৪ অক্টোবর) সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সঙ্গে ফোনালাপ করেছেন।
যুবরাজ বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্য চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত সৌদি আরব।
এসময় ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্বের পক্ষে সৌদি আরবের অবস্থানের জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান জেলেনস্কি।
জেলেনস্কি জানিয়েছেন, তিনি এবং যুবরাজ সালমান আরও যুদ্ধবন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।
গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন দেশের ১০ যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়ার ব্যাপারে মধ্যস্থতা করেছিলেন সৌদি যুবরাজ সালমান।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 