শনিবার, ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ : অ্যাঙ্গেলা মারকেল
রাশিয়া নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ : অ্যাঙ্গেলা মারকেল
বিবিসি২৪নিউজ, আবু আইয়ুব মুকুল,(ইইউ) প্রতিনিধিঃ জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, তার ১৬ বছরের শাসনামলে রাশিয়ার সঙ্গে যে গ্যাস চুক্তি হয়েছিল তা নিয়ে তিনি মোটেই অনুতপ্ত নন। তিনি জোরালো ভাষায় বলেন, দীর্ঘ সময় ধরে মস্কো ছিল নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী এবং তারা অন্য প্রতিযোগীদের চেয়ে কম দামে গ্যাস সরবরাহ করেছে।
লিসবনে এক অনুষ্ঠানে মারকেল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, “জার্মানি দীর্ঘদিন ধরে জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার থেকে দূরে সরতে চেয়েছে। এ ক্ষেত্রে কার্বনমুক্ত জ্বালানি ব্যবহারের যে লক্ষ্য ঠিক করেছিল জার্মানি, রাশিয়ার গ্যাস ছিল সেখানে শ্রেষ্ঠ উপায়। এই প্রেক্ষাপটে সে সময় রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিশ্চত করা ছিল খুবই যৌক্তিক ও বোধগম্য বিষয়। রাশিয়ার গ্যাস ছিল বিশ্বের যেকোনো জায়গা থেকে আনা এলএনজির চেয়ে সস্তা।”
নর্ডস্ট্রিম-২
২০০৫ সালে অ্যাঙ্গেলা মারকেল ক্ষমতায় আসার পর রাশিয়ার সঙ্গে দুটি গ্যাস চুক্তি করেন। মস্কোর সঙ্গে নর্ডস্ট্রিম-১ এবং নর্ডস্ট্রিম-২ নামে দুই চুক্তিরই লক্ষ্য ছিল ইউক্রেন ও পোল্যান্ডকে এড়িয়ে রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস নেয়া। মারকেল ক্ষমতা থেকে অবসরে যাওয়ার পর ওলাফ শোলয ক্ষমতায় আসেন এবং তিনি নর্ডস্ট্রিম-২ চালু হতেই দেননি।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 